বিএড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বদল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনাজনিত পরিস্থিতিতে রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের বদল আনতে বাধ্য হয়েছে। সূত্রের খবর, বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৭৮টি বিএড কলেজ। এক্ষেত্রে তৃতীয় সিমেস্টারে স্কুলে গিয়ে বিএড পড়ুয়াদের ইন্টার্নশিপ করার নিয়ম। করোনা আবহে স্কুল বন্ধ থাকায় ইন্টার্নশিপ করা সম্ভব নয়। আবার তৃতীয় সিমেস্টারের পঠন-পাঠন অনলাইনে হবে। সূত্রের আরও খবর, এই কারণে চতুর্থ সিমেস্টারের পাঠ্যক্রম তৃতীয় সিমেস্টারে পড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, চতুর্থ সিমেস্টারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ওই সময় তৃতীয় সিমেস্টারের পাঠ্যক্রম পড়ুয়ারা পড়বেন। স্কুল খুললে পড়ুয়ারা ইন্টার্নশিপও করতে পারবেন বলে জানা গিয়েছে।

