২৮ ডিপ্লোমাধারীর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আই এফ এফ কোঅপারেটিভ লিমিটেডে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ২০২১-২০২২ আর্থিক বছরে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে, বিভিন্ন ফিল্ড/ ট্রেডের ডিপ্লোমাধারী ২৮ ভারতীয় তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড। উত্তর প্রদেশের IFFCO Aonla ইউনিটে ১ বছরের ট্রেনিং হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল টেকনোলজি (ফার্টিলাইজার), সেক্রেটারিয়াল প্র্যাক্টিস/ মর্ডার্ণ অফিস ম্যানেজেমন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাক্টিস ফিল্ডে/ ট্রেডে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: আসন ২৮টি। প্রার্থীকে ১-৪-২০১৯ তারিখের পর, রেগুলার স্টুডেন্ট হিসেবে, ওপরে বলা স্ট্রিম/ ফিল্ড/ ট্রেড/ ব্রাঞ্চ/ ডিসিপ্লিনে, এআইসিটিই/ ইউজিসি স্বীকৃত ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ডিপ্লোমাধারী হতে হবে। ডিপ্লোমায় তফশিলিদের অন্তত ৫৫ শতাংশ এবং অন্যান্যদের অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
১-৯-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং আইএফএফসিও -র মৃত কর্মীর ওপর নির্ভরশীল প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৯,২০০ টাকা। সঙ্গে ক্যান্টিন সাবসিডি।
প্রার্থিবাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রথমে www.mhrdnats.gov.in -এর মাধ্যমে রেজিস্টার/ এলরোল করতে হবে। এরজন্য আগে থেকেই প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি থাকতে হবে। সংশ্লিষ্ট রিজিওনাল বোর্ড থেকে ভেরিফিকেশনের পর একটি ১৬ অঙ্কের এনরোলমেন্ট নম্বর পাবেন। এই নম্বর পাওয়ার পর Google Form Link – https://forms.gle/DaXKKEUDuoV5JGrW7 -এর মাধ্যমে অনলাইন আবেদন করবেন, ৩১ জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল (https://iffco.in/index.php/aboutus/index/careers) ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

