Ajwain-1Miscellaneous 

জোয়ান মুখশুদ্ধি ছাড়াও নানা রোগে উপকারী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জোয়ান মুখশুদ্ধি ছাড়াও নানা রোগ প্রতিরোধে উপকারী। জোয়ানকে সাধারণ কয়েকটি রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সাধারণভাবে মশলা হিসেবে এটি খুব বেশি ব্যবহার করা হয় না। মুখশুদ্ধি হিসেবেই বেশি ব্যবহার হয়। হজমের ক্ষেত্রে এটি বিশেষ উপকারী। জোয়ান কটু ও তিক্তরস সমৃদ্ধ। তীক্ষ্ণ, উষ্ণ, লঘু, অগ্নিদ্দীপক, পিত্তজনক, রুচিকর ও পাচকগুণ সম্পন্ন একটি মশলা। আয়ুর্বেদ মতে, এটি বাত, শ্লেষ্মা, উদররোগ, শূল, পেটফাঁপা, প্লীহারোগ ও কৃমিনাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে।

আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন, এটি হজমকারক, উত্তেজক, উদরশূল, অতিসার, পেটফাঁপা, স্নায়বিক অজীর্ণ শ্বাস-কাশ, অক্ষুধা ও অর্শ প্রভৃতি নাশ করে থাকে। পাশাপাশি এটি অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ-সম্পন্ন। ক্যান্সার, উচ্চ রক্তচাপ ও প্রদাহ, প্রস্রাবকারক, কৃমি, গর্ভপাতকারক, মেদ, কফনাশক, ফুসফুসের ক্রিয়া নিয়ন্ত্রক, লিভার থেকে অ্যাফলাটক্সিন বের করেও দিতে পারে। যকৃৎ সুস্থ রাখতে জোয়ান বিশেষ উপকারী। জোয়ানে রয়েছে প্রোটিন, ফ্যাট, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজ পদার্থ প্রভৃতি।

আয়ুর্বেদ চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, জোয়ানের ভোলাটাইল অয়েলে ৪৫-৫৫ শতাংশ থাইমল থাকে। যার জন্য শরীরকে সুস্থ ও সুগঠিত রাখতে সাহায্য করে। শরীরকে নানা রোগের হাত থেকেও বাঁচাতে সাহায্য করে। রক্তের প্লেটলেটকে নিয়ন্ত্রণ করে থাকে জোয়ান। অন্যদিকে মস্তিষ্ককে সজাগ রাখতে সহযোগিতা করে। গর্ভাবস্থায় অধিক জোয়ান খাওয়া উচিত নয়। কাঁচা বা সামান্য ভাজা জোয়ান ১ থেকে ৩ গ্রাম প্রতিদিন মুখশুদ্ধি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

আয়ুর্বেদ মতে আরও জানানো হয়েছে, দেহকোষকে উত্তেজিত ও সজাগ রেখে শারীরক্রিয়া সু-সম্পন্ন করে। আম বাতের ব্যথা, ফোলা ও যন্ত্রণায় জোয়ানের প্রলেপ বা জোয়ানের তেল মালিশ করা উপকারী। এছাড়া অগ্নিমান্দ্য, উদরশূল, পেটব্যথা, পেটফাঁপা, প্রস্রাবের স্বল্পতায়, কৃমি, কাশি, শীতপিত্ত ও কাশি প্রভৃতি ক্ষেত্রে অল্প জোয়ান বেটে কাপখানেক জলে মিশিয়ে ছেঁকে ৩-৪ বার খেলে উপকার পাওয়া যায়। মুখশুদ্ধি হিসেবে অল্প লবণের সঙ্গে মিশিয়ে হালকা করে ভেজে ব্যবহার করা যেতে পারে। আবার জোয়ান এক কাপ গরম জলে রাতে ভিজিয়ে রেখে পরদিন খেলে উপকার মেলে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত হবে না।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment