pollutionState Government 

ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে ২২ অ্যাসোসিয়েট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট ও প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে ২২ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে। এটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ বিভাগের অধীনস্থ একটি সংস্থা। ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে হলদিয়া, ব্যারাকপুর, আসানসোল সহ বিভিন জায়গায়। তবে প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট: শূন্যপদ ১১টি। এরমধ্যে থেকে হলদিয়ায় ১টি, ব্যারাকপুরে ১টি, দুর্গাপুরে ১টি, রানিগঞ্জে ১টি, আসানসোলে ১টি, হাওড়ায় ১টি, কলকাতায় ১টি, এনভায়রনমেন্ট বিভাগে ১টি এবং হেডকোয়ার্টারে ৩টি। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪২,০০০ টাকা।

প্রোজেক্ট অ্যাসোসিয়েট: শূন্যপদ ১১টি। এরমধ্যে থেকে হলদিয়ায় ১টি, ব্যারাকপুরে ১টি, দুর্গাপুরে ১টি, রানিগঞ্জে ১টি, আসানসোলে ১টি, হাওড়ায় ১টি, কলকাতায় ১টি, এনভায়রনমেন্ট বিভাগে ১টি এবং হেডকোয়ার্টারে ৩টি। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,০০০ টাকা।

এনভায়রনমেন্ট সাইন্স এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। এমএস অফিসের জ্ঞান এবং এনভায়রনমেন্টাল/ এয়ার পলিউশিন কন্ট্রোলে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই হবে এই ঠিকানায়: WBPCB Head Office, Bidhannagar, Kolkata-700 106. ইন্টারভিউয়ের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন https://www.wbpcb.gov.in/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্ধারিত বয়ানের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের নির্ধারিত জায়গায় ১ কপি রঙিন ছবি সাঁটবেন ও সই করবেন। এবার সেটিকে স্ক্যান করে পাঠাবেন এই ইমেল আইডিতে: ncap.wbpcb@gmail.com, ৪ জুনের মধ্যে। সাবজেক্টে লিখবেন: ‘Post applied for ………… under NCAP‘. শূন্যস্থানে পদের নাম উল্লেখ করে দেবেন। এক্ষেত্রে কোনও ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment