film and nandanMiscellaneous Trending News 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মহড়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। তবে এই উৎসবে ভার্চুয়ালি থাকবেন শাহরুখ খান। সূত্রের খবর, নবান্ন সভাঘরে বিকাল ৪ টায় এই উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে টুইট করে জানিয়েছেন, সকলে মিলে আমরা এই অতিমারী জয় করব। তবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চালিয়ে নিয়ে যেতে হবে। তাঁর আরও বক্তব্য, ২০২১সালে আকারে ছোট হবে। শাহরুখ এবার ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। পাশাপাশি টলিউডের তারকাদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলেও জানা যায়। সেজে উঠছে নন্দন চত্বর। সূত্রের আরও খবর, ২৬ তমকলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৮১টি ফিচার ছবি। আবার ৫০টি তথ্যচিত্র দেখানো হবে। সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর প্রদশনী থাকবে।

Related posts

Leave a Comment