স্কুল খুললেই মেনে চলা জরুরি একাধিক স্বাস্থ্যবিধিও
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: খুলবে স্কুল-কলেজ। তবে নিয়ম না মানলে বাড়বে বিপদ। করোনা কালে জলের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দৈনন্দিন জীবনে পরিবর্তন এনেছে করোনা আবহ। স্কুল, কলেজ ও অফিস থেকে শুরু করে সর্বত্রই এই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। এ বছর পড়ুয়াদের জন্য আয়োজন হয় ভার্চুয়াল ক্লাসের। এর ব্যবহার সর্বত্র নয়। তবে সংক্রমণ নিম্নগামী তা বলা হচ্ছে । লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে নিউ নর্মাল বিধি সঙ্গে নিয়ে বাইরের পরিবেশে পা রাখতে শুরু করেছেন মানুষ। অফিস বা কাজের জায়গা, পরিবহণসহ একাধিক পরিষেবা সচল হচ্ছে। এবার পড়ুয়াদের ফেরাতেও তৈরি হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে তা করাটা জরুরি। স্কুল খুললেই চলবে না। মেনে চলা জরুরি একাধিক স্বাস্থ্যবিধিও ।
এক্ষেত্রে বলা হয়েছে,পড়ুয়ারা সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে পারবে কি না, তা নির্ভর করছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষ ও স্কুলপ্রশাসনের ওপর । শিক্ষক ও অভিভাবকদের মাথায় রাখতে হবে যে, এই যাবতীয় সুরক্ষা ব্যবস্থা শুধুমাত্র তাঁদের বাঁচাবে না, রক্ষা করবে ছাত্রছাত্রীসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যদেরও । এ বিষয়ে আরও জানানো হয়েছে,করোনা নিয়ে যেন গুজব না ছড়ায়। আবার অযথা আতঙ্কও যেন তৈরি না হয়। সে দিকে সতর্ক থাকতে হবে।
স্বচ্ছতা ও প্রাথমিক স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইস্যু করা গাইডলাইন মেনে চলতে হবে স্কুল-কলেজের প্রত্যেককে। সামাজিক দূরত্ববিধি যেমন থাকছে। তেমনি ক্লাসরুমেও নির্দিষ্ট কিছু নিয়মবজায় রাখতে হবে। এক্ষেত্রে আরও জানানো হয়, স্কুলে ও ক্লাসরুমে প্রত্যেকের মধ্যে প্রায় এক মিটারের দূরত্ব বজায় রাখতে হবে। সেই অনুযায়ী বসার চেয়ার, টেবিল ও ডেস্কগুলিকে সাজানো দরকার। হাত ধোওয়ার যে নিয়ম -বিধি রয়েছে, তা পড়ুয়াদের শেখানো জরুরি। শিক্ষক-শিক্ষিকাদের সতর্ক থাকতে হবে বিষয়টি নিয়ে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রের খবর, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সকল শিক্ষাকর্মীকে সুস্থ রাখার জন্য এবং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল- ভাল করে হাত ধোওয়া। রোজ একটি নির্দিষ্ট সময়
মেনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা দরকার। আবার জল ও সাবান দিয়ে ভাল করে হাত ধোওয়ার অভ্যাস করতে হবে ছাত্র-ছাত্রীদের। ক্লাসরুমে ঢুকলে বা ক্লাসরুম থেকে বের হলে বই, বোর্ড বা কোনও সরঞ্জামে হাত দিলে হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

