SSC EngineerEngineering SSC/PSC 

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ৯৬৮ ইঞ্জিনিয়ার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৯৬৮ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সংগঠন/ সরকারি দফতরে। সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে প্রার্থীবাছাই করবে সার্ভিস সিলেকশন কমিশন (এসএসসি)। সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল শাখায় নিয়োগ হবে গ্রুপ ‘বি’ (নন গেজেটেড), নন-মিনিস্টেরিয়াল পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

নিয়োগ হবে এইসব সংগঠনে – বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও): মোট শূন্যপদ ৪৭৫টি (কেবলমাত্র পুরুষ)। ব্রহ্মপুত্র বোর্ডে: মোট শূন্যপদ ২টি। সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডব্লুসি): মোট শূন্যপদ ১৩২টি। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (সিপিডব্লুডি): মোট শূন্যপদ ৩৩৮টি। সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন: মোট শূন্যপদ ৫টি। ডিজিকিউএ-ন্যাভাল: মোট শূন্যপদ ৬টি। ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট: মোট শূন্যপদ ৪টি। ন্যাশনাল টেককনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন: মোট শূন্যপদ ৬টি।

পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০/ ৩২ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে দুটি পেপার কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। কম্পিউটার বেসড প্রথম পেপারের পরীক্ষা হবে ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে https://ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ এপ্রিলের মধ্যে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment