রিজার্ভ ব্যাঙ্কে ৮৪১ অফিস অ্যাটেন্ডেন্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিস অ্যাটেন্ডেন্ট পদে ৮৪১ জনকে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে কলকাতা, ভুবনেশ্বর, দিল্লি সহ দেশের বিভিন্ন অফিসগুলিতে। প্রাথীরা যে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে।
কলকাতায়: শূন্যপদ ৩৫টি। আমেদাবাদে: শূন্যপদ ৫০টি। ব্যাঙ্গালোরে: শূন্যপদ ২৮টি। ভোপালে: শূন্যপদ ২৫টি। ভুবনেশ্বরে: শূন্যপদ ২৪টি। চন্ডিগড়ে: শূন্যপদ ৩১টি। চেন্নাইয়ে: শূন্যপদ ৭১টি। গুয়াহাটিতে: শূন্যপদ ৩৮টি। হায়দরাবাদে: শূন্যপদ ৫৭টি। জম্মুতে: শূন্যপদ ৯টি। জয়পুরে: শূন্যপদ ৪৩টি। কানপুরে: শূন্যপদ ৬৯টি। মুম্বাইয়ে: শূন্যপদ ২০২টি। নাগপুরে: শূন্যপদ ৫৫টি। নিউদিল্লিতে: শূন্যপদ ৫০টি। পাটনায়: শূন্যপদ ২৮টি। তিরুবনন্তপুরমে: শূন্যপদ ২৬টি।
মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের ডোমিসাইল সার্টিফিকেটধারী হলে এবং স্থানীয় ভাষার জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীকে ১-২-২০২১ তারিখের হিসেবে আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে। তবে গ্র্যাজুয়েট বা উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করবেন না।
বয়স হতে হবে ১-২-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-২-১৯৯৬ থেকে ১-২-২০০৩ তারিখের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১০,৯৪০ – ২৩,৭০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।
প্রার্থীবাছাই হবে অনলাইন টেস্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। মোট ১২০ নম্বরের অনলাইন টেস্টে থাকবে ৩০ নম্বরের রিজনিং, ৩০ নম্বরের জেনারেল ইংলিশ, ৩০ নম্বরের জেনারেল অ্যাওয়ার্নেস এবং ৩০ নম্বরের নিউমেরিক্যাল এবিলিটি। উত্তরের জন্য সময় পাবেন ৯০ মিনিট। প্রশ্ন হবে ইংলিশ ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। অনলাইন পরীক্ষা এপ্রিল/ মে মাস নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা কেন্দ্রের বিস্তারিত তালিকা পাবেন নীচে বলা ওয়েবসাইটে।
এছাড়া তফশিলি এবং ওবিসি প্রার্থীদের প্রি-টেস্ট ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যাঁরা এই ট্রেনিংয়ের সুবিধা নিতে চান তাঁদের ব্যাঙ্কের নির্ধারিত রিজিওনাল অফিসে আবেদন করতে হবে। অফিসার বিস্তারিত ঠিকানা পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদন করবেন অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ মার্চের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪৫০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ৫০) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড, নেট বাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

