medicalMiscellaneous State Government 

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশনে ৮৯১ টিউটর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টিউটর/ ডেমনস্ট্রেটর পদে ৮৯১ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসে। ৪৭টি বিভিন্ন ডিসিপ্লিনে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ীভাবে। তবে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।

শূন্যপদের বিবরণ: জেনারেল মেডিসিন: ৬২টি, জেনারেল সার্জারিতে: ৯৪টি, এনাটমিতে: ২২টি, ফিজিওলোজিতে: ২৩টি, বায়োকেমিস্ট্রিতে: ২৮টি, ফার্মাকোলোজিতে: ৩০টি, প্যাথোলজিতে: ৪৯টি, মাইক্রোবায়োলজিতে: ৩৫টি, ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজিতে: ২২টি, কমিউনিটি মেডিসিনে: ৪১টি, পেডিয়াট্রিক মেডিসিনে: ৩২টি, চেস্ট মেডিসিনে: ১১টি, ডার্মাটোলজিতে: ১৫টি, সাইকিয়াট্রিতে: ২টি, অর্থোপেডিক্সে: ৩৯টি, ইএনটি: ১৬টি, অপথ্যালমোলজিতে: ৭টি, এনেস্থেসিওলোজিতে: ১১৮টি।

রেডিও থেরাপিতে: ১২টি, রেডিও ডায়াগনোসিসে: ৩৩টি, নেফ্রোলজিতে: ২১টি, ইউরোলজিতে: ১৭টি, নিউরো মেডিসিনে: ১৬টি, নিউরো সার্জারিতে: ২২টি, কার্ডিও থোরাসিস ও ভাস্কুলার সার্জারিতে: ১৭টি, কার্ডিয়াক এনেস্থেশিয়ায়: ৫টি, পেডিয়াট্রিক সার্জারিতে: ১২টি, মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলোজিতে: ৬টি, নেওনাটাল সার্জারিতে: ১টি, নেওনাটোলজিতে: ১০টি, ফিজিক্যাল মেডিসিনে; ১০টি, মেডিকেল অঙ্কোলজিতে: ২টি, এন্ডোক্রিনোলজিতে: ৪টি, জিআই এনেস্থেসিওলোজিতে: ১টি, হিমাটোলজিতে: ৭টি।

রোমাটোলজিতে: ৫টি, কার্ডিওলোজিতে: ১২টি, সার্জিক্যাল অঙ্কোলজিতে: ৩টি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএনকোলজিতে: ৪টি, সার্জিক্যাল অঙ্কোলজিতে: ৩টি, ট্রপিক্যাল মেডিসিনে: ১টি, জিএই প্যাথোলজিতে: ১টি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে: ১টি, জেরিয়াট্রিক মেডিসিনে: ৪টি, জিএই রেডিওলজিতে: ১টি, নিউক্লিয়ার মেডিসিনে: ১টি, পেইড গ্যাস্ট্রোতে: ১টি, প্লাস্টিক সার্জারিতে: ১৫টি।

শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এমবিবিএস সার্টিফিকেটধারী হলে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে স্থায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

বয়স, মাইনে ও প্রার্থীবাছাই: ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে মাসে ৭৬,৭৯৬ টাকা। প্রার্থীবাছাই হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রার্থী সংখ্যা বেশি হলে প্রয়োজনে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে।

আবেদনের পদ্ধতি ও ফি: আবেদন করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যেম, ১০ নভেম্বরের মধ্যে। তবে রেজিস্ট্রেশন করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি জমা দেবেন গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে। এই একাউন্ট হেডে: ‘0051-00-104-002-16। পশ্চিমবঙ্গের তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সাবমিট করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: R/T/D(MES)/06(1)/2020। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment