নুমালিগড় রিফাইনারিতে ৬৬ ট্রেনি, অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে ৬৬ জনকে নিচ্ছে নুমালিগড় রিফাইনারি লিমিটেডে। নিয়োগ হবে সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
সিভিল: শূন্যপদ ৬টি। মেকানিক্যালে: শূন্যপদ ২০টি। ইনস্ট্রুমেন্টেশনে: শূন্যপদ ১১টি। ইলেক্ট্রিক্যালে: শূন্যপদ ৮টি। কেমিক্যালে: শূন্যপদ ১০টি। কম্পিউটার সায়েন্সে: শূন্যপদ ৫টি। মেটালার্জিতে: শূন্যপদ ১টি। অ্যাসিস্ট্যান্ট অফিসার কমার্শিয়াল: শূন্যপদ ৩টি। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার: শূন্যপদ ২টি।
গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের ক্ষেত্রে শুরুতে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের ক্ষেত্রে শুরুতে ১ বছরের প্রবেশন।
সিভিল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল/ কেমিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ মেটালার্জির ক্ষেত্রে– মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের (৪ বছরের) প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট অফিসার কমার্শিয়াল পদের ক্ষেত্রে– অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কমার্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের ক্ষেত্রে– অন্তত ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও বিষয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সিএ (ইন্টারমিডিয়েট) পাশ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসেবে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ এবং/ অথবা গ্রুপ টাস্ক, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.nrl.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ আগস্টের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

