NLC India LimitedCentral Government Government Jobs 

৬৫ এসএমই অপারেটর এনএলসি ইন্ডিয়া লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এসএমই অপারেটর পদে ৬৫ জনকে নিচ্ছে এনএলসি ইন্ডিয়া লিমিটেড (এনএলিআইএল), তামিলনাডু। নিয়োগ হবে এফ৫-ডব্লু গ্রেডে, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বেসিসে, ২ বছরের জন্য। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদনপত্র পাঠাতে পারেন।

এসএমই অপারেটর (এফটিই বেসিস): শূন্যপদ ৬৫টি। তফশিলি উপজাতি (তঃউঃজাঃ) প্রার্থীদের জন্য কোনও সংরক্ষণ নেই। তবে তঃউঃজাঃ প্রার্থীরা অসংরক্ষিত শূন্যপদে আবেদন করতে পারবেন। শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে ভারত সরকারের নিয়ম অনুযায়ী।

মাধ্যমিক/ সমতুল পাশ অথবা মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ট্রেডের আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাইনস/ থার্মাল স্টেশনের স্পেশ্যালাইজড মাইনিং ইক্যুপমেন্ট অপারেটিংয়ে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১-৬-২০২১ তারিখের হিসেবে বয়স হতে ৬৩ বছরের মধ্যে। থোক মাইনে ৩৮,০০০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড।

প্রার্থিবাছাই হবে প্র্যাক্টিক্যাল টেস্টের মাধ্যমে। তবে প্রয়োজন বোধে কর্তৃপক্ষ বাছাইয়ের জন্য স্ক্রিনিং টেস্ট নিতে পারে। বাছাইদের নামের তালিকা, প্র্যাক্টিক্যাল টেস্টের সঠিক তারিখ ও কেন্দ্রের ঠিকানা ইত্যাদি ওয়েবসাইটে জানানো হবে। টেস্টে সফল হতে ওবিসি এবং তঃজাঃ প্রার্থীদের অন্তত ৪০ শতাংশ এবং বাকিদের অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। চূড়ান্ত বাছাই হবে মেধার ভিত্তিতে।

কোনও দরখাস্তের ফি লাগবে না। দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান সঠিকভাবে পূরণ করে। বয়ান ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পূরণ করা দরখাস্ত ডাকে/ ক্যুরিয়ারে পাঠাবেন এই ঠিকানায়: ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT, RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI, TAMILNADU – 607801. পৌঁছনো চাই ১৪ জুন, ২০২১ তারিখ, বিকেল ৫টার মধ্যে।

দরখাস্তের নির্দিষ্ট জায়গায় রঙিন পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন ও নীল বা কালো কালির পেনে সই করবেন। সঙ্গে দেবেন এসবের প্রমাণপত্রের কপি – জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, আইটিআই ট্রেড সার্টিফিকেট ও মার্কশীট, অভিজ্ঞতা, কমিউনিটি সার্টিফিকেট, আধার কার্ড এবং (প্রাক্তন সমরকর্মী) ডিসচার্জ সার্টিফিকেট। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন – “APPLICATION FOR SME OPERATOR ON FTE BASIS (Advt.No.04/2021)”. নিয়োগ বিজ্ঞপ্তি নং ০৪/২০২১. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: www.nlcindia.in/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment