NBCCEngineering Government Jobs 

এনবিসিসি লিমিটেডে ৬৫ ম্যানেজার, ট্রেনি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৬৫ জনকে নিচ্ছে এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডে। নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল ও সিভিল ডিসিপ্লিনে।

ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার (ইলেক্টিক্যাল): শূন্যপদ ১০টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৮-১-২০২২ তারিখের হিসেবে ৩৩ বছরের মধ্যে। মাইনে ৫০,০০০ – ১,৬০,০০০ টাকা।

ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল): শূন্যপদ ৪০টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ৮-১-২০২২ তারিখের হিসেবে ২৯ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১৫টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ৮-১-২০২২ তারিখের হিসেবে ২৯ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে প্রোজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ২০২১ সালের গেট পরীক্ষায় পাওয়া নম্বর ও পার্সোনাল ইন্টারভেরভিউয়ের মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে www.nbccindia.com ওয়েবসাইটের মাধ্যমে, ৮ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে ছবি ও সই স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে ১,০০০ টাকা এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ৫০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ১৭/২০২১। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment