ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্টে ৬২
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ইঞ্জিনিয়ার, হিন্দি ট্রান্সলেটর, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে ৬২ জনকে নিচ্ছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। এটি ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৬টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী হলে ভাল। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
হিন্দি ট্রান্সলেটর: শূন্যপদ ১টি। হিন্দি/ ইংরেজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি/ ইংরেজি একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসাবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ট্রান্সলেশনের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স পাশ ও ট্রান্সলেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার: শূন্যপদ ৫টি। কমার্সের ডিগ্রিধারী ও ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সিএ/ আইসিডব্লিউএ/কোম্পানি সেক্রেটারি কোর্স পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
আপার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ১২টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
স্টেনোগ্রাফার গ্রেড-২: শূন্যপদ ৫টি। উচ্চমাধ্যমিক পাশ ও শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দের গতি। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ২৩টি। উচ্চমাধ্যমিক পাশ ও কম্পিউটার ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩৫টি এবং হিন্দি টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট, এবং কম্পিউটারে স্কিল (শর্টহ্যান্ড/ টাইপিং) টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে www.nwda.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ জুনের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৮৪০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে দুর্বল ও মহিলাদের ক্ষেত্রে ৫০০) টাকা। ফি জমা দেবেন কেবলই অনলাইনে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 07 / 2021. কোনও তথ্যের প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরগুলিতে: +91 9453819497; 9453827201. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

