indian oilState Government Teaching 

ইন্ডিয়ান অয়েলে ৫৭০ ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ৫৭০ জনকে ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ইস্টার্ন রিজিয়নের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খন্ড ও অসম রিফাইনারিগুলিতে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১/ সংযোজিত ১৯৭৩ অনুযায়ী।

পশ্চিমবঙ্গে: মোট আসন সংখ্যা ২৩৬টি। বিহারে: মোট আসন সংখ্যা ৬৮টি। ওড়িশায়: মোট আসন সংখ্যা ৬৯টি। ঝাড়খন্ডে: মোট আসন সংখ্যা ৩৫টি। অসমে: মোট আসন সংখ্যা ১১৯টি।

ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে-ম্যাট্রিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে- মোট অন্তত ৫০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশারের ক্ষেত্রে- নন-গ্র্যাজুয়েট সহ উচ্চমাধ্যমিক পাশ। ডেটা এন্ট্রি অপারেটর স্কিল্ড সার্টিফিকেটধারীর ক্ষেত্রে- দ্বাদশ শ্রেণি পাশ ও সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট। রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশারদের ক্ষেত্রে- নন-গ্র্যাজুয়েট সহ উচ্চমাধ্যমিক পাশ। রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল্ড সার্টিফিকেটধারীর ক্ষেত্রে- অন্তত দ্বাদশ শ্রেণি পাশ ও সঙ্গে রিটেল ট্রেনি অ্যাসোসিয়েট সার্টিফিকেট।

বয়স হতে হবে ৩১-১০-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১২ মাস। তবে ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার) ডিসিপ্লিনের ক্ষেত্রে ১৫ মাস ও রিটেল সেলস অ্যাসোসিয়েট ডিসিপ্লিনের ক্ষেত্রে ১৪ মাস।

প্রার্থীবাছাই হবে ৯০ মিনিটের লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর। বাছাই প্রার্থীদের নথিপত্র যাচাই হবে ২৯ ডিসেম্বর।

প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসরা রেজিস্ট্রেশন করবেন https://www.apprenticeshipindia.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে ও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসরা রেজিস্ট্রেশন করবেন https://portal.mhrdnats.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে আবেদন করবেন অনলাইনে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে, ৪ ডিসেম্বরের মধ্যে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: IOCL/MKTG/ER/APPR/2021-22/1. আরও বিস্তারিত জানতে পারবেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment