পরমাণু শক্তি বিভাগে ৫২ নার্স, ড্রাইভার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিমেল নার্স, ড্রাইভার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি সহ বিভিন্ন পদে ৫২ জনকে নিচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে। এটি ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগে অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে কলকাতা সেন্টারের জন্য।
(পোস্ট কোড: DR/01) ফিমেল নার্স-এ: শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক ও নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ৩ বছরের ডিপ্লোমাধারী অথবা নার্সিংয়ের বিএসসি ডিগ্রিধারী এবং ‘এ’ গ্রেড নার্স হিসেবে রেজিস্ট্রেশন থাকলে আবেদন করতে পারেন। মাইনে ৪৪,৯০০ টাকা। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
(পোস্ট কোড: DR/02) সাব অফিসার-বি: শূন্যপদ ১টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রি সহ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ ও সাব অফিসার কোর্স পাশ। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। মাইনে ৩৫,৪০০ টাকা। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। উচ্চতা ১৬৫ সেমি, ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি, ওজন অন্তত ৫০ কেজি। দৃষ্টি চশমা ছাড়া উভয় চোখে ৬/৬।
(পোস্ট কোড: DR/03) ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): শূন্যপদ ৩টি। দশম শ্রেণি পাশ এবং ভারি ও হালকা গাড়ি চালানোর লাইসেন্সধারী। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। দুমাইনে ১৯,৯০০ টাকা। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
(পোস্ট কোড: DR/04) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট-এ: শূন্যপদ ৫টি। দশম শ্রেণি পাশ। মাইনে ১৮,০০০ টাকা। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
(পোস্ট কোড: DR/05) ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট : শূন্যপদ ২টি। মাধ্যমিক পাশ। মাইনে ১৮,০০০ টাকা। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
(পোস্ট কোড: TR/01) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-১ (ফিজিক্স): শূন্যপদ ৪টি। ৬০ শতাংশ নম্বর সহ ফিজিক্স মূল বিষয় এবং ম্যাথমেটিক্স/ কেমিস্ট্রি/ স্ট্যাটিস্টিক্স/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স ঐচ্ছিক বিষয় নিয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
(পোস্ট কোড: TR/02) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-১ (ইলেক্ট্রনিক্স): মোট শূন্যপদ ৫টি। (পোস্ট কোড: TR/03) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-১ (মেকানিক্যাল): মোট শূন্যপদ ১টি। (পোস্ট কোড: TR/04) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-১ (সিভিল): মোট শূন্যপদ ১টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের (মাধ্যমিকের পর ৩ বছরের অথবা উচ্চমাধ্যমিকের পর ২ বছরের) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
ক্যাটেগরি-১ পদগুলির ক্ষেত্রে শুরুতে ২ বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রথমবছর মাসে ১৬,০০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ১৮,০০০ টাকা।
(পোস্ট কোড: TR/05) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (ফিজিক্স): মোট শূন্যপদ ৩টি। (পোস্ট কোড: TR/06) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (কম্পিউটার): মোট শূন্যপদ ২টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট শাখার ২ বছরের ট্রেড সার্টিফিকেটধারী হলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: TR/07) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (ইলেক্ট্রনিক্স): মোট শূন্যপদ ৯টি। (পোস্ট কোড: TR/08) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (ইনস্ট্রুমেন্টেশন): মোট শূন্যপদ ১টি। (পোস্ট কোড: TR/09) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (ইলেক্ট্রিক্যাল): মোট শূন্যপদ ৬টি। (পোস্ট কোড: TR/10) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (মেশিনিস্ট): মোট শূন্যপদ ৩টি। (পোস্ট কোড: TR/11) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (ফিটার): মোট শূন্যপদ ২টি। (পোস্ট কোড: TR/12) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি, ক্যাটেগরি-২ (রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং): মোট শূন্যপদ ৩টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান ও অঙ্ক সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের ট্রেড সার্টিফিকেট অথবা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। ক্যাটেগরি-২ পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। শুরুতে ২ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রথমবছর মাসে ১০,৫০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ১২,৫০০ টাকা।
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি পদের ক্ষেত্রে শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় অন্তত ১৬০ সেমি, ওজন অন্তত ৪৫.৫ কেজি। ট্রেনিং শেষে নিয়োগ হবে ক্যাটেগরি-১ ট্রেডের ক্ষেত্রে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি পদে। তখন মূল মাইনে ৪৪,৯০০ টাকা এবং ক্যাটেগরি-২ ট্রেডের ক্ষেত্রে টেকনিশিয়ান/বি পদে। তখন মূল মাইনে ২১,৭০০ এবং টেকনিশিয়ান/ সি পদে। তখন মূল মাইনে ২৫,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ট্রেড টেস্ট/ ড্রাইভিং টেস্ট, শারীরিক সক্ষমতার, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
নথিপত্র যাচাইয়ের সময় সঙ্গে নেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, প্রতিবন্ধকতার সার্টিফিকেট, নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেসবের স্বপ্রত্যয়িত জেরক্স।
আবেদন করবেন অনলাইনে https://recruitment.vecc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ মে-র মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে সাব অফিসার/ ক্যাটেগরি-১ পদের ক্ষেত্রে ১৫০ টাকা এবং ড্রাইভার/ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট/ ক্যান্টিন এটেন্ডেন্ট পদের ক্ষেত্রে ১০০ টাকা। ফি জমা দেবেন কেবল অনলাইন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: VECC-01/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

