ব্যাঙ্ক অফ বারোদায় ৫২ আইটি অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইটি অফিসার পদে ৫২ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ বারোদা। নিয়োগ হবে রেগুলার ও চুক্তিভিত্তিতে। নিয়োগ হবে জুনিয়র ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট-II ও মিডল ম্যানেজমেন্ট-III পদে। শুরুতে রেগুলার পদের ক্ষেত্রে ১২ মাসের ও চুক্তিভিত্তিক পদের ক্ষেত্রে ৬ মাসের প্রবেশন।
মোট শূন্যপদ ৫২টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মূল মাইনে জুনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে ৩৬,০০০ – ৬৩,৮৪০ টাকা, মিডল ম্যানেজমেন্ট-II পদের ক্ষেত্রে ৪৮,১৭০ – ৬৯,১৮০ টাকা এবং মিডল ম্যানেজমেন্ট-III পদের ক্ষেত্রে ৬৩,৮৪০ – ৭৮,২৩০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন/ পার্সোনাল ইন্টারভিউ/ সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে। সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে www.bankofbaroda.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ ডিসেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার দরখাস্তের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। রেগুলার ভ্যাকেন্সি ।। কন্ট্রাক্টচুয়াল ভ্যাকেন্সি ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

