junior engineerEngineering Government Jobs 

ইন্ডিয়ান অয়েলে ৫১৩ ইঞ্জিনিয়ার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ইঞ্জিনিয়ার, কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন নন-এক্সিকিউটিভ পদে ৫১৩ জনকে নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। নিয়োগ হবে দেশের বিভিন্ন রিফাইনারিতে।

(পোস্ট কোড: ২০১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (প্রোডাকশন): শূন্যপদ ২৯৬টি। (পোস্ট কোড: ২০২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (পি অ্যান্ড ইউ): শূন্যপদ ৩৫টি। (পোস্ট কোড: ২০৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ইলেক্ট্রিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪/ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট -৪ (পি অ্যান্ড ইউ- ও অ্যান্ড এম): শূন্যপদ ৬৫টি। (পোস্ট কোড: ২০৪) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (মেকানিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩২টি।

(পোস্ট কোড: ২০৫) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ইনস্ট্রুমেন্টেশন)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-২: শূন্যপদ ৩৭টি। (পোস্ট কোড: ২০৬) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-৪: শূন্যপদ ৩৯টি। (পোস্ট কোড: ২০৭) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি): শূন্যপদ ১৪টি। (পোস্ট কোড: ২১০) জুনিয়র মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট-৪/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪: শূন্যপদ ৪টি। (পোস্ট কোড: ২১১) জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট-৪: শূন্যপদ ১টি।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং ও জুনিয়র মেটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে— মোট অন্তত ৫০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ ৩ বছরের ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট পদের ক্ষেত্রে— মোট অন্তত ৫০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ বিএসসি ডিগ্রি। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। ফায়ার এন্ড সেফটি পদের ক্ষেত্রে– ম্যাট্রিক পাশ। সঙ্গে ফায়ার ফাইটার কোর্ট ও ভারি গাড়ি চালানোর লাইসেন্স সহ ১ বছরের অভিজ্ঞতা এবং নির্ধারিত শারীরিক মাপজোক হতে হবে। জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে– মোট অন্তত ৫০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ ৪ বছরের বিএসসি (নার্সিং) বা নার্সিং এন্ড মিডওয়াইফারি/ গাইনোকোলোজি/ অবস্টেট্রিক্সের ৩ বছরের ডিপ্লোমা। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা।

বয়স হতে হবে ৩০-৯-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। মাইনে ২৫,০০০ – ১,০৫,০০০ টাকা

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল/ প্রফিসিয়েন্সি/ শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। সবশেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে, ১২ অক্টোবরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১৫০ টাকা। ফি জমা দেবেন এসবিআই ই-কালেক্টের মাধ্যমে। এবার যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র সাধারণ ডাকে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২৩ অক্টোবরের মধ্যে। সংশ্লিষ্ট রিফাইনারির ঠিকানায়। আবেদন পাঠানোর ঠিকানা সহ আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment