ভারত ইলেক্ট্রনিক্সে ৫১১ ইঞ্জিনিয়ার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৫১১ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে। নিয়োগ হবে মেয়াদ ভিত্তিক চুক্তিভিত্তিতে। তবে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে।
ট্রেনি ইঞ্জিনিয়ার: শূন্যপদ ৩০৮টি। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: শূন্যপদ ২০৩টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৪ বছরের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ২ বছরে অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ১-৮-২০২১ তারিখের হিসেবে ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ২৫ এবং মাইনে প্রথম বছর মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ২৮,০০০ টাকা, তৃতীয় বছর মাসে ৩১,০০০ টাকা। অন্যদিকে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের বয়স ২৮ বছরের মধ্যে এবং মাইনে প্রথম বছর মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছর মাসে ৪৫,০০০ টাকা ও চতুর্থ বছর মাসে ৫০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ও অভিজ্ঞতা ভিত্তিতে। এরপর হবে ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে https://www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ আগস্টের মধ্যে। অনলাইন আবেদনের আগে প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ৫০০ ও ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ২০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলিদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

