অ্যাডভান্সড কম্পিউটিংয়ে ৫১ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৫১ জনকে নিচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে। চুক্তিভিত্তিতে নিয়োগ হবে সিনিয়র জাভা ডেভেলপার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র টেস্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে।
প্রথম শ্রেণির বি ই/ বি টেক অথবা এমসিএ ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অথবা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের এম ই/ এম টেক ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.cdac.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে দুর্বল ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CDACM/Consal/02/2021. বয়স, মাইনে সহ অন্যান্য বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

