সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ৪৫০ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ৪৫০ জনকে ট্রেনিং দিচ্ছে সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ১ বছরের ট্রেনিং হবে ওপেনকাস্ট/ আন্ডার গ্রাউন্ড মাইনসে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসেস মাইনিং: আসন সংখ্যা ১৪০টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ৪ বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসেস (মাইনিং/ মাইন সার্ভেয়িং): আসন সংখ্যা ৩১০টি। মাইনিং ইঞ্জিনিয়ারিং/ মাইন সার্ভেয়িংয়ের ৩ বছরের ডিপ্লোমাধাইরা আবেদন করতে পারেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।
বয়স হতে হবে ৫-১০-২০২১ তারিখের হিসেবে অন্তত ১৮ বছর। যাঁরা পূর্বে এই ধরণের ট্রেনিং নিয়েছেন বা যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে বা যাঁরা পোস্ট গ্র্যাজুয়েট/ এম টেক পাশ করেছেন, তাঁরা আবেদন করবেন না।
আবেদনের জন্য প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোর্টালে (www.mhrdnats.gov.in ওয়েবসাইটে) নাম রেজিস্ট্রেশন করতে হবে, ৫ অক্টোবরের মধ্যে। তখন পাবেন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। সঠিকভাবে দরখাস্ত সাবমিট করে তার প্রিন্ট নিয়ে নেবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: SECL/BSP/HRD/ APPRENTICES/21/ 4603. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ও http://www.secl-cil.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

