RRC-1200Bank/Rail Training 

বিলাসপুর ডিভিশনে ৪৩২ অ্যাপ্রেন্টিসশিপ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৪৩২ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।

ট্রেড অনুযায়ী আসন সংখ্যা: কোপা: ৯০টি। স্টেনোগ্রাফার (ইংলিশ): ১৫টি , স্টেনোগ্রাফার (হিন্দি): ১৫টি। ফিটার: ১২৫টি। ইলেক্ট্রিশিয়ান: ৪০টি। ওয়্যারম্যান: ২৫টি। ইলেক্ট্রনিক মেকানিক: ৬টি। রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ১৫টি। ওয়েল্ডার: ২০টি। প্লাম্বার: ৪টি। পেইন্টার: ১০টি। কার্পেন্টার: ১৩টি। মেশিনিস্ট: ৫টি। টুর্নার: ৫টি। শিট মেটাল ওয়ার্কার: ৫টি।

ড্রাফটসম্যান/ সিভিল: ৪টি। গ্যাস কাটার: ২০টি। ড্রেসার: ২টি। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি: ৩টি। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি: ২টি। মেকানিক মেডিক্যাল ইক্যুপমেন্ট ফর হসপিটাল এন্ড অকুপেশনাল হেলথ সেন্টার: ১টি। ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান: ২টি। ফিজিওথেরাপি টেকনিশিয়ান: ২টি। হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান: ১টি। রেডিওলোজি টেকনিশিয়ান (মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান): ২টি।

মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

সব ট্রেডের ক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে, ১০ অক্টোবরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র সাবমিট করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: P/BSP/Act Apprentice/Notification/2021-22. আরও বিস্তারিত জানতে পারবেন https://secr.indianrailways.gov.in ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment