দক্ষিণ-মধ্যে রেলে ৪,১০৩ ট্রেনি অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৪,১০৩ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে দক্ষিণ-মধ্যে রেলের বিজয়ওয়ারা, গোতি, গুন্টাকল, কাচিগুড়া, নানদেদ সহ বিভিন্ন ডিপো, ওয়ার্কশপ ও শেডে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ ও অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৬২ অনুযায়ী।
এসি মেকানিক: আসন ২৫০টি। কার্পেন্টার: আসন ১৮টি। ডিজেল মেকানিক: আসন ৫৩১টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ১,০১৯টি। ইলেক্ট্রনিক মেকানিক: আসন ৯২টি। ফিটার: আসন ১,৪৬০টি। মেশিনিস্ট: আসন ৭১টি। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: আসন ৫টি। মেকানিক মিলরাইট: আসন ২৪টি। পেইন্টার: আসন ৮০টি। ওয়েল্ডার: আসন ৫৫৩টি।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ প্রার্থীরা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪-১০-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। এই ট্রেনিংয়ের ক্ষেত্রে কোনও লিখিত বা মৌখিক পরীক্ষা হবে না। ট্রেনিংয়ের মেয়াদ ও স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী।
আবেদন করবেন অনলাইনে www.scr.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩ নভেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: SCR/ P-HQ/ RRC/ 111/ Act. App/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

