allahabad_universityGovernment Jobs 

এলাহাবাদ ইউনিভার্সিটিতে ৩৯৭

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ড্রাফটসম্যান, ড্রাইভার, হিন্দি টাইপিস্ট, কম্পিউটার অপারেটর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে ৩৯৭ জনকে নিচ্ছে এলাহাবাদ ইউনিভার্সিটিতে। নিয়োগ হবে গ্রুপ-বি (বিজ্ঞপ্তি নং: AUNT/03/2021) এবং গ্রুপ-সি (বিজ্ঞপ্তি নং: AUNT/04/2021) পদে। যাঁরা পূর্ববর্তী বিজ্ঞপ্তি নং: ADVT./AU/NT/02/2018 এবং AUNT 03/2016 অনুযায়ী পূর্বে আবেদন করেছিলেন তাঁদের পুনরায় আবেদন করতে হবে।

পদ অনুযায়ী দশম বা মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ ডিপ্লোমা/ গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে পদ অনুযায়ী ৩০/ ৩৫/ ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে।

আবেদন করবেন অনলাইনে https://www.allduniv.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ অক্টোবরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০৫০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫০ টাকা ও শারীরিক প্রতিবন্ধী/ মহিলাদের ক্ষেত্রে ৫০) টাকা। এছাড়া যাঁরা পূর্ববর্তী বিজ্ঞপ্তি নং: AU/NT/02/2018 অনুযায়ী সেকশন অফিসার/ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ ডেটা এন্ট্রি অপারেটর/ অ্যানিম্যাল অ্যাটেন্ড্যান্ট পদের জন্য আবেদন করেছেন তাঁদের ক্ষেত্রে ৫০ টাকা এবং যাঁরা বিজ্ঞপ্তি নং: AUNT/03/2016 অনুযায়ী প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট/ সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট/ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট/ ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট পদের জন্য আবেদন করেছেন তাঁদের ক্ষেত্রে ৫৫০ (তফশিলিদের ক্ষেত্রে ২৫০ টাকা ও শারীরিক প্রতিবন্ধী/ মহিলাদের ক্ষেত্রে ৫০) টাকা দিতে হবে। ফি জমা দেবেন অনলাইনে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: AUNT/04/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: || বিজ্ঞপ্তি নং: AUNT/03/2021
|| বিজ্ঞপ্তি নং: AUNT/04/2021 ||
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment