নর্দার্ন রেলে ৩০৯৩ ট্রেনি অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেকানিক্যাল, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার সহ বিভিন্ন ট্রেডে ৩,০৯৩ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নর্দার্ন রেলের বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
লখনৌ ডিভিশনে: মোট আসন সংখ্যা ১,৩১০টি। আম্বালা ডিভিশনে: মোট আসন সংখ্যা ৪২০টি। দিল্লি ডিভিশনে: মোট আসন সংখ্যা ৭৯৪টি। ফিরোজপুর ডিভিশনে: আসন সংখ্যা ৫৬৯টি।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক/ ম্যাট্রিকুলেশন/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই (এনসিভিটি/ এসসিভিটি) সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। তবে যাঁরা চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলপ্রকাশ হয়নি, তাঁরা আবেদন করবেন না।
বয়স হতে হবে ২০-১০-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হাতে স্টাইপেন্ড পাবেন।
আবেদন করবেন অনলাইনে http://rrcnr.org/ ওয়েবসাইটের মাধ্যমে, ২০ অক্টোবরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: RRC/NR-01/2021/ Act Appretice. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

