ভারত হেভি ইলেক্ট্রনিক্স লিমিটেডে ৩০০ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেডে ৩০০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ভোপালের ভারত হেভি ইলেক্ট্রনিক্স লিমিটেডে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, টার্নার সহ বিভিন্ন শাখায়।
ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ৮০টি। ফিটার: আসন সংখ্যা ৮০টি। মেশিনিস্ট কম্পোজিট: আসন সংখ্যা ৩০টি। ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেক্ট্রিক): আসন সংখ্যা ২০টি। টার্নার: আসন সংখ্যা ২০টি। কম্পিউটার (কোপা/ পাসা): আসন সংখ্যা ৩০টি। ড্রাফটসম্যান (মেকানিক): আসন সংখ্যা ৫টি। ইলেক্ট্রনিক্স মেকানিক: আসন সংখ্যা ৫টি। মেকানিক মোটর ভেহিকল: আসন সংখ্যা ৫টি। মেশিনিস্ট গ্রাইন্ডার: আসন সংখ্যা ৫টি। ম্যাসন: আসন সংখ্যা ৫টি। পেইন্টার (জেনারেল): আসন সংখ্যা ৫টি। কার্পেন্টার: আসন সংখ্যা ৫টি। প্লাম্বার: আসন সংখ্যা ৫টি।
অন্তত ৬০ (তফশিলি প্রার্থীদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। যাঁরা ২০১৮ সালের মার্চ মাসের পূর্বে আইটিআই পাশ করেছেন তাঁরা আবেদন করবেন না। যাঁরা পূর্বে এই ধরণের ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন কিংবা যাঁদের সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে তাঁরা আবেদন করবেন না।
বয়স হতে হবে ৩১-৩-২০২১ তারিখের হিসেবে ১৪ থেকে ২৭ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা।
অনলাইন আবেদন করার আগে প্রার্থীকে এনএপিএস পোর্টালে (https://apprenticeshipindia.org/candidate-registration ওয়েবসাইটে) গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি যত্ন করে লিখে রাখবেন।
রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদন করবেন www.bhelbpl.co.in ওয়েবসাইটের মাধ্যমে ২২ ফেব্রুয়ারির মধ্যে। যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ভারত হেভি ইলেক্ট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে।
অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

