power developementMedical State Government 

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টে ৩০ নার্স, ডাক্তার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার ও স্টাফ নার্স পদে ৩০ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। নিয়োগ হবে বিভিন্ন পাওয়ার স্টেশন/ প্রোজেক্ট সংক্রান্ত এলাকায়।

মেডিক্যাল অফিসার: শূন্যপদ ১১টি। এমবিবিএস ডিগ্রিধারীরা স্টেট/ ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স ১-১১-২০২১ তারিখের হিসেবে ৩৬ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ টাকা

স্টাফ নার্স: শূন্যপদ ১৯টি। যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারির ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে এবং এবং স্টেট/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স ১-১১-২০২১ তারিখের হিসেবে ৩২ বছরের মধ্যে। মাইনে ২৯,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ এবং স্টাফ নার্স পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্ত ও স্ব-ঘোষণাপত্রের বয়ান পাবেন https://wbpdcl.co.in/ ওয়েবসাইটে। একটি সাদা কাগজে দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবে। পূরণ করবেন সঠিকভাবে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন এবং এর ওপরে নিজের পুরো নাম লিখে দেবেন। এছাড়া ১ কপি ফটো সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া সঙ্গে নেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, (থাকলে) অভিজ্ঞতা, কাস্ট, মেডিক্যাল/ নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স ও সেগুলির মূল কপি। এগুলি সহ ওপরে বলা তারিখ ও সময় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে এই ঠিকানায়: Bidyut Unnayan Bhavan, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700 106. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: WBPDCL/Recruitment/2021/05. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও ঘোষণাপত্রের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment