eastern railwaysBank/Rail Training 

পূর্ব রেলে ২,৯০৭ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস

আবেদনের শেষ তারিখ ৯ জুলাই

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হাওড়া, শিয়ালদহ, মালদা ও আসানসোল ডিভিশন এবং কাঁচারাপাড়া, লিলুয়া, জামালপুর ওয়ার্কশপে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে ২,৯০৭ জনকে ট্রেনিং দিচ্ছে পূর্ব রেলওয়ের রিক্রুটমেন্ট সেল। ট্রেনিং হবে এপ্রেন্টিসেস এক্ট ১৯৬১ এবং এপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী ফিটার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেড।

উল্লেখ্য, এই নিয়োগ করোনা ভাইরাসজনিত কারণে স্থগিত করা হয়েছিল। কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ৯ জুলাই করেছে। প্রার্থীদের সুবিধের জন্য খবরটি পুনরায় প্রকাশ করা হল।

হাওড়া ডিভিশনে: মোট আসন সংখ্যা ৬৫৯টি। এরমধ্যে ফিটার: আসন ২৮১। ওয়েল্ডার: আসন ৬১টি। মেকানিক (মোটর ভেহিকল): আসন ৯টি। মেকানিক (ডিজেল): আসন ১৭টি। ব্ল্যাকস্মিথ: আসন ৯টি। মেশিনিস্ট: আসন ৯টি। কার্পেন্টার: আসন ৯টি। পেইন্টার: আসন ৯টি। লাইনম্যান (জেনারেল): আসন ৯টি। ওয়্যারম্যান: আসন ৯টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: আসন ৮টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ২২০টি। মেকানিক মেশিনে টুল মেন্টেন্যান্স: আসন ৯টি।

শিয়ালদহ ডিভিশনে: মোট আসন সংখ্যা ৫২৬টি। এরমধ্যে ফিটার: আসন ১৮৫টি। ওয়েল্ডার: আসন ৬০টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ৯১টি। লাইনম্যান: আসন ৪০টি। ওয়্যারম্যান: আসন ৪০টি। ইলেক্ট্রিনিক্স মেকানিক: আসন ৭৫টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: আসন ৩৫টি।
মালদা ডিভিশনে: মোট আসন সংখ্যা ১০১টি। এরমধ্যে ইলেক্ট্রিশিয়ান: আসন ৪১টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: আসন ৬টি। ফিটার: আসন ৪৭টি। ওয়েল্ডার: আসন ৩টি। পেইন্টের: আসন ২টি। কার্পেন্টার: আসন ২টি।

আসানসোল ডিভিশনে: মোট আসন সংখ্যা ৪১২টি। এরমধ্যে ফিটার: আসন ১৫১টি। টার্নার: আসন ১৪টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): আসন ৯৬টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ১১০টি। মেকানিক (ডিজেল): আসন ৪১টি।

কাঁচারাপাড়া ওয়ার্কশপে: মোট আসন সংখ্যা ২০৬টি। এরমধ্যে ফিটার: আসন ৬৬টি। ওয়েল্ডার: আসন ৩৯টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ৭৩টি। মেশিনিস্ট: আসন ৬টি। ওয়্যারম্যান: আসন ৩টি। কার্পেন্টার: আসন ৯টি। পেইন্টের: আসন ১০টি।

লিলুয়া ওয়ার্কশপে: মোট আসন সংখ্যা ২০৪টি। এরমধ্যে ফিটার: আসন ৮০টি। মেশিনিস্ট: আসন ১১টি। টার্নার: আসন ৫টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): আসন ৬৮টি। পেইন্টের জেনারেল: আসন ৫টি। ইলেক্টিশিয়ান: আসন ১৫টি। ওয়্যারম্যান: আসন ১৫টি। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: আসন ৫টি।

জামালপুর ওয়ার্কশপে: মোট আসন সংখ্যা ৬৮৪টি। এরমধ্যে ফিটার ২৬০টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): আসন ২২০টি। মেশিনিস্ট: আসন ৪৮টি। টার্নার: আসন ৪৮টি। ইলেক্ট্রিশিয়ান: আসন ৪৩টি। ডিজেল মেকানিক: আসন ৬৫টি।

১০+২ পদ্ধতিতে মোট অন্তত ৫০ শতাংশ মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেড এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। অন্যদিকে, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টের (জেনারেল) ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেডের সার্টিফিকেটধারী হলেও আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ১৩-৩-২০২০ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। সবশেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

আবেদন করবেন অনলাইনে www.rrcer.com ওয়েবসাইটের মাধ্যমে, ৯ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, বাঁম হাতের বুড়ো আঙুলের ছাপ, অষ্টম/ মাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, আইটিআই সার্টিফিকেট, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, প্রতিবন্ধকতার সার্টিফিকেট স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে, ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। মহিলা, তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: RRC-ER/Act Apprentices/2019-20. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

রি-ওপেন নোটিশের জন্য ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment