গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ২৫৬ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট, টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ২৫৬ জনকে নিচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ২০২১-২২ শিক্ষাবর্ষে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১-র অধীনে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আইটিআই): সম্ভাব্য শূন্যপদ ১৭০টি। ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার): সম্ভাব্য শূন্যপদ ৪০টি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সম্ভাব্য শূন্যপদ ১৬টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: সম্ভাব্য শূন্যপদ ৩০টি।
ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আইটিআই): সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। বয়স ১৪ থেকে ২৫ বছরের মধ্যে। ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার): মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির স্বীকৃত ডিগ্রিধারী হতে হবে। বয়স ১৪ থেকে ২৬ বছরের মধ্যে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির স্বীকৃত ডিপ্লোমাধারী হতে হবে। বয়স ১৪ থেকে ২৬ বছরের মধ্যে। বয়সের হিসাব করতে হবে ০১.০৯.২০২১ তারিখের হিসেবে।
ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার) -দের নিয়োগ হবে কলকাতায়, স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৬,০০০ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ৬,৬০০ টাকা। ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স-আইটিআই) -দের নিয়োগ হবে কলকাতায়/ রাঁচিতে, স্টাইপেন্ড মাসে ৭,০০০ বা ৭,৭০০ টাকা। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের নিয়োগ হবে কলকাতায়, স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের কলকাতায় নিয়োগ হলে স্টাইপেন্ড মাসে ১০,০০০ টাকা এবং রাঁচিতে নিয়োগ হলে স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে। পরে নথিপত্র যাচাই করা হবে।
ওপরে বলা গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের অ্যাপ্রেন্টিসশিপের জন্য অনলাইন আবেদন করার আগে নিজেদেরকে MHRD-র NATS পার্টালে (https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action) রেজিস্টার করতে হবে।
অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে www.grse.nic.in ওয়েবসাইটের Career Section -এ গিয়ে বা https://jobapply.in/grse2021app ওয়েবসাইটের মাধ্যমে, ১ অক্টোবরের মধ্যে। কোনও দরখাস্তের ফি দিতে হবে না। বিজ্ঞপ্তি নং APP:01/21. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নং APP:01/21.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

