ন্যাশনাল থার্মাল পাওয়ারে ২৩০ ইঞ্জিনিয়ার, কেমিস্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে ২৩০ জনকে নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ইঞ্জিনিয়ার নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে এবং কেমিস্ট নিয়োগ হবে বিভিন্ন স্টেশন/ প্রোজেক্টে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: মোট শূন্যপদ ২০০টি। এরমধ্যে থেকে ইলেক্ট্রিক্যালে ৯০টি। মেকানিক্যালে ৭০টি। ইলেক্ট্রনিক্সে ৪০টি। অন্তত ৬০ শতাংশ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশনের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে কোনও থার্মাল/ গ্যাস পাওয়ার প্লান্টের অপারেশন/ মেন্টেন্যান্স/ ইরেকশন/ কন্সট্রাকশন/ ইঞ্জিনিয়ারিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: শূন্যপদ ৩০টি। মোট অন্তত ৬০ শতাংশ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাশ) নম্বর সহ কেমিস্ট্রির এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
উভয় পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৩০,০০০ – ১,২০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ২টি পার্ট। প্রথম পার্টে থাকবে সাবজেক্ট নলেজ টেস্ট এবং দ্বিতীয় পার্টে থাকবে অ্যাপ্টিটিটড টেস্ট।
আবেদন করবেন অনলাইনে www.ntpccareers.net বা www.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, ফি পেমেন্টের নথি ইত্যাদি ৫০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। ফি জমা দেবেন অনলাইন বা অফলাইনে। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
অন্যদিকে পে-ইন-স্লিপের মাধ্যমে অফলাইনে ফি জমা দেবেন এনটিপিসি-র অনুকূলে, ‘30987919993’ অ্যাকাউন্ট নম্বরে। যেন তা সিএজি ব্রাঞ্চ, নিউদিল্লিতে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে রেজিস্ট্রেশন স্লিপের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
ফি পেমেন্টের জন্য ক্লিক করুন: ।। অফলাইন ।। অনলাইন ।।
রেজিস্ট্রেশন স্লিপ প্রিন্টের জন্য ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন পেমেন্ট স্ট্যাটাস জানতে ক্লিক করুন: এখানে

