কোচির ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে ২৩০ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইলেক্ট্রিশিয়ান, ফিটার, টার্নার সহ বিভিন্ন ডিসিপ্লিনে ২৩০ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে কোচির ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে।
অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক/ ম্যাট্রিক পাশ প্রার্থীরা মোট অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখার আইটিআই (ন্যাশনাল ট্রেড) সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসাবে ২১ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় ১৫০ সেমি, ওজন অন্তত ৪৫ কেজি। বুকের ছাতি ৫ সেমী সম্প্রসারণের ক্ষমতা থাকা চাই। দৃষ্টি হতে হবে ৬/৬ থেকে ৬/৯ পর্যন্ত, যা চশমা সহ ৬/৯ পর্যন্ত সংশোধনযোগ্য।
প্রাথমিকভাবে নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হরে স্টাইপেন্ড।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করবেন নিচের লিঙ্ক থেকে। সঙ্গে দেবেন ৩ কপি পাসপোর্টের মাপের রঙিন ছবি ও যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত জেরক্স। এবার সাধারণ ডাকে দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ১ অক্টোবরের মধ্যে। এই ঠিকানায়: The Admiral Superintendent (for Officer-in-Charge), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi- 682004. আরও বিস্তারিত জানতে পারবেন https://www.indiannavy.nic.in/ ওয়েবসাইটে।।
পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

