২৩ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, এমটিএস নর্থ ইস্ট পোস্টাল সার্কেলে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে ২৩ জনকে নিচ্ছে নর্থ ইস্ট পোস্টাল সার্কেলে। স্পোর্টস কোটায় নেওয়া হবে ওপেন মার্কেট থেকে। নিয়োগ হবে সরাসরি, স্পোর্টস কোটায়। আবেদন করতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে।
বিভিন্ন ডিভিশন/ ইউনিট মিলিয়ে মোট ২৩টি শূন্যপদের মধ্যে (পোস্টাল অ্যাসিস্ট্যান্ট – শূন্যপদ ৮টি), (মাল্টিটাস্কিং স্টাফ – শূন্যপদ ১১টি) এবং (পোস্টম্যান – শূন্যপদ ৪টি।
নির্বাচিত প্রার্থীদের প্রথমে নিয়ম অনুযায়ী প্রবেশন, তারপর ট্রেনিং। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। কাজেই জন্ম ২-১-১৯৯৪ থেকে ১-১-২০০৩ তারিখের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সবপদেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এছাড়া ৩টি পদের ক্ষেত্রেই খেলোয়াড়রা তাঁদের ক্যাটেগরি অনুযায়ী সর্বাধিক ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
উচ্চমাধ্যমিক/ সমতুল, মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা নীচের মতো ক্রীড়াগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের: ১) রাজ্যের বা দেশের হয়ে জাতীয় বা আন্তর্জাতিক গেমস/ স্পোর্টসে, ২) বিশ্ববিদ্যালয়ের হয়ে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে, ৩) স্টেট স্কুল টিমের হয়ে জাতীয় গেমস/ স্পোর্টসে অংশগ্রহণ করে থাকতে হবে। ৪) ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের অধীনে ফিজিক্যাল এফিসিয়েন্সির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকতে হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে প্রথম অগ্রাধিকার; রাজ্য বা ইউনিয়ন টেরিটোরির হয়ে সিনিয়র কিংবা জুনিয়র লেভেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে মেডেল বা তৃতীয় স্থান অধিকার করে থাকলে দ্বিতীয় অগ্রাধিকার; বিশ্ববিদ্যালয়ের হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডেল জয়ী তৃতীয় স্থান অধিকার করে থাকলে তৃতীয় অগ্রাধিকার; রাজ্য স্কুলগুলির হয়ে জাতীয় স্পোর্টস বা গেমসে অংশগ্রহণ করে মেডেল বা তৃতীয় স্থান অধিকার করে থাকলে চতুর্থ অগ্রাধিকার; ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের অধীনে ফিজিক্যাল এফিশিয়েন্সির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকলে পঞ্চম অগ্রাধিকার; এবং রাজ্য/ ইউনিয়ন টেরিটরি/ ইউনিভার্সিটি/ স্টেট স্কুল টিম -এর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেডেল জয়ী না হলে বা কোনও স্থান অধিকার না কের থাকলে ষষ্ঠ অগ্রাধিকার।
প্রার্থিবাছাই হবে স্পোর্টস কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করে। তবে যোগ্যতার অন্যান্য শর্তগুলি পূরণ হওয়া চাই। ফি বাবদ ১০০ টাকা দিতে হবে ই-পেমেন্টের মাধ্যমে।
আবেদন করবেন নির্ধারিত ফর্ম পূরণ করে। প্রসপেক্টাস-সহ অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন www.indiapost.gov.in ওয়েবসাইটের “Recruitment of meritorious sportspersons in the cadre of Postal Assistant, Postman and MTS (Erstwhile Group ‘D’) in North East Circle” লিঙ্ক থেকে। দরখাস্ত পাঠাতে হবে খামে ভরে, স্পীড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে। পৌঁছনো চাই ৩ ডিসেম্বরের মধ্যে। দরখাস্ত পাঠাবার ঠিকানা: The Assistant Postmaster General (Staff), O/o the Chief Postmaster General, North East Circle, Shillong-793 001. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

