allahabad-high-courtGovernment Jobs 

এলাহাবাদ হাইকোর্টে ২০১ রিভিউ অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পদে ৩৯৬ জনকে নিচ্ছে এলাহাবাদ হাইকোর্টে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ ক্যাটেগরি হিসাবে ২০১টি অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন।

রিভিউ অফিসার: শূন্যপদ ২৫টি। অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার: শূন্যপদ ১৭৬টি। আইনের ব্যাচেলর বা সমতুল ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি/ ডিপ্লোমা বা ডোয়েক থেকে ‘ও’ লেভেল সার্টিফিকেট বা কম্পিউটার সায়েন্সের ‘সিসিসি’ সার্টিফিকেটধারী হতে হবে এবং ইংলিশ টাইপিংয়ে মিনিটে ২৫টি শব্দের গতি থাকতে হবে।

বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে রিভিউ অফিসার পদের ক্ষেত্রে ৪৭,৬০০ – ১,৫১,১০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পদের ক্ষেত্রে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।

প্রার্থীবাছাই হবে দুটি পার্টে পরীক্ষার মাধ্যমে। মোট ২০০ নম্বরের প্রথম পার্টের পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন ৩ ঘন্টা এবং মোট ৫০ নম্বরের দ্বিতীয় পার্টের পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন ২০ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই।

আবেদন করবেন অনলাইনে http://recruitment.nta.nic.in বা www.allahabadhighcourt.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ সেপ্টেম্বরের মধ্যে। আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফি বাবদ দিতে হবে ৮০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/RO And ARO/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment