ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১৮৫ কুক, ড্রাইভার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কুক, ড্রাইভার, বুট মেকার সহ বিভিন্ন পদে ১৮৫ জনকে নিচ্ছে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে।
কুক স্পেশ্যাল: ১২টি। কুক আইটি: ৩টি। এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): ১০টি। বুট মেকার/ রিপেয়ারার: ১টি। লোয়ার ডিভিশন ক্লার্ক: ৩টি। মশালচি: ২টি। ওয়েটার: ১১টি। ফ্যাটিগম্যান: ২১টি। এমটিএস (সাফাইওয়ালা): ২৬টি। গ্রাউন্ডসম্যান: ৪৬টি। জিসি আর্দালি: ৩৩টি। এমটিএস (চৌকিদার): ৪টি। গ্রুম: ৭টি। বার্বার: ২টি। ইক্যুইপমেন্ট রিপেয়ারার: ১টি। বাইসাইকেল রিপেয়ারার: ৩টি। এমটিএস (মেসেঞ্জার): ২টি। ল্যাবরেটরি অ্যাটেনড্যান্ট: ১টি।
মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে পদ অনুযায়ী ১ বছরের অভিজ্ঞতা অথবা টাইপিং স্পিড অথবা ওই সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
ড্রাইভার/ ল্যাব অ্যাটেনড্যান্ট/ আর্দালি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বাকি সব পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। বয়সের হিসেব করতে হবে ৩-১-২০২২ তারিখের হিসেবে। মূল মাইনে ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। মোট ১৫০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ এবং নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন নিচে বলা ওয়েবসাইটে। একটি সাদা কাগজে বয়ানের প্রিন্ট নিয়ে নেবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০ টাকা। দেবেন ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে। কাটবেন “Comdt, Indian Military Academy, Dehradun” -এর অনুকূলে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।
সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন ৩ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি (১টি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে এবং বাকি দুটি ওপর সই করে দরখাস্তের সঙ্গে গেঁথে), ফি জমার রসিদ, কাস্ট সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, অভিজ্ঞতা ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স।
এছাড়া দেবেন নিজের নাম-ঠিকানা লেখা ও প্রতিটিতে ৫ টাকার ডাকটিকিট সাঁটা ৯x৪ ইঞ্চি মাপের ২টি অতিরিক্ত খাম। এগুলি অন্য একটি খামে ভরে তার ওপর লিখবেন “Application for the post of ………”. এছাড়া সংরক্ষিত শ্রেণি, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধীরা নিজেদের ক্যাটেগরি খামের বামদিকে উল্লেখ করে দেবেন। এবার দরখাস্ত রেজিস্টার্ড/ স্পিড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৩ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Comdt, Indian Military Academy, Dehradun. দরখাস্তের বয়ান সহ আরও বিস্তারিত জানতে পাবেন https://indianarmy.nic.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

