ASHA KarmiGovernment Jobs Medical State Government 

১৬৪ আশা কর্মী নিচ্ছে হুগলি সদর মহকুমা ও আরও ৩টি মহকুমায়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হুগলি জেলার সদর মহকুমা এবং চন্দননগর, আরামবাগ ও শ্রীরামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজের জন্য মোট ১৬৪ মহিলা আশাকর্মী (Accredited Social Health Activist [ASHA]) নিচ্ছে সংশ্লিষ্ট মহকুমাশাসকের কার্যালয়গুলি। বিবাহিত/ বিধবা/ আইনত পতিসঙ্গ বিচ্ছিন্না মহিলারাই কেবল আবেদন করতে পারবেন।

সদর মহকুমার ৫টি ব্লকের ৫১টি শূন্যপদের জন্য, চন্দননগর সাব-ডিভিশনের ৩টি ব্লকের ৩৫টি শূন্যপদের জন্য, আরামবাগ সাব-ডিভিশনের ৬টি ব্লকের৩৪টি শূন্যপদের জন্য এবং শ্রীরামপুর সাব-ডিভিশনের ৪টি ব্লকের৪৪টি শূন্যপদের জন্য আশা কর্মী নেওয়া হবে।

সংশ্লিষ্ট গ্রাম/ এলাকার স্থায়ী বাসিন্দা মহিলারা মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় অবতীর্ণ বা অনুত্তীর্ণ হয়ে থাকলেও আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মহিলারাও আবেদনের যোগ্য। তবে তাঁদের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড-ওয়ান এবং গ্রেড-টু সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগণ, বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। প্রার্থীদের ভোটার কার্ড বা রেশন কার্ড থাকতে হবে এবং এর স্ব-প্রত্যয়িত জেরক্স জমা দিতে হবে।

মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় অবতীর্ণ বা অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক/ সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড-ওয়ান এবং গ্রেড-টু সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগণ, বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। সাবসেন্টার সন্নিহিত গ্রামগুলির ঘোষিত তফশিলি জাতি বা উপজাতি প্রার্থীরা (উপযুক্ত) শংসাপত্র দাখিল করতে হবে।

প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীকে ডাকযোগে লিখিত পত্র পাঠিয়ে ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান জানানো হবে।

সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দিতে হবে নিম্নলিখিত প্রমাণপত্র গুলির স্ব-প্রত্যয়িত জেরক্স– বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক/ সমতুলের অ্যাডমিট কার্ড ও মার্কশীট, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড, উপযুক্ত জাতিগত শংসাপত্র, (প্রযোজ্য হলে) উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্বনির্ভর গোষ্ঠীভুক্ত গ্রেড-ওয়ান ও গ্রেড-টু/ প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমাণপত্র, নিজের সই করা ২ কপি পাসপোর্ট মাপের ছবি (যার ১টি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় সেঁটে ছবির নীচের দিকে আড়াআড়িভাবে সই এবং অন্যটির পিছনে সই করতে হবে)। ছবি ছাড়া বাকি সব প্রমাণপত্রগুলির মূলগুলি যথাসময়ে অবশ্যই দেখাতে হবে।

যাবতীয় প্রমণপত্র-সহ আবেদনপত্রটি (সরকারি ছুটির দিন ছাড়া) জমা দিতে হবে ডাক যোগে কিংবা হাতে-হাতে (ড্রপ বক্সে) সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ (বি.ডি.ও.) অফিসে, ১৩ ডিসেম্বর, বিকেল সাড়ে ৫টার মধ্যে। ডাকেও পাঠাতে পারেন, পৌঁছানো চাই ওই তারিখ এবং ওই সময়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।ওয়েবসাইট:- hooghly.nic.in/notice_category/recruitment/

হুগলি সদর মহকুমা- মেমো নং 3256, শ্রীরামপুর মহকুমা- মেমো নং 1335/Con./Srp, আরামবাগ মহকুমা- মেমো নং 667/C এবং চন্দননগর মহকুমা- মেমো নং 372/C/CGR.

দরখাস্তের বয়ান সহ পিডিএফ ডাউনলোড করুন: || হুগলি সদর সাব-ডিভিশন || শ্রীরামপুর সাব-ডিভিশন || আরামবাগ সাব-ডিভিশন || চন্দননগর সাব-ডিভিশন ||

Related posts

Leave a Comment