দিল্লি সরকারে ১৬১ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ১৬১ জনকে নিচ্ছে দিল্লি সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। নিয়োগ হবে সিভিল ও ইলেক্ট্রিক্যাল শাখায়। দিল্লি ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসেবে অসংরক্ষিত পদে আবেদন করতে হবে।
(বিজ্ঞপ্তি নং: ০৩/২২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): মোট শূন্যপদ ১৫১টি। (বিজ্ঞপ্তি নং: ০৪/২২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১০টি।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ডিপার্টমেন্ট অনুযায়ী ২ বা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বা ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেডে পে ৪,৬০০ টাকা।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ডিপার্টমেন্ট অনুযায়ী ২ বা ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বা ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৯,৩০০ – ৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেডে পে ৪,৬০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ২টি টিয়ার পরীক্ষার মাধ্যমে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন অনলাইনে https://dsssbonline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইনে ফি জমা দিতে হবে। আরও বিস্তারিত জানতে পারবেন https://dsssb.delhi.gov.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ।। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) ।।

