ইউপিএসসি -র মাধ্যমে ইএসআইসি-তে ১৫১ ডেপুটি ডিরেক্টর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেপুটি ডিরেক্টরের পদে ১৫১ ডিগ্রিধারী প্রার্থীকে নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গ্রুপ-এ (নন-মিনিস্টেরিয়াল, নন-গেজেটেড) পদে নিয়োগ হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন (ইএসআইসি)-তে। প্রথমে ২ বছরের প্রবেশন।
ডেপুটি ডিরেক্টর (ইএসআইসি) (ভ্যাকান্সি নং 21085501414): শূন্যপদ ১৫১টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ডিগ্রিধারী হতে হবে। কোনও সরকারি বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা স্বশাসিত প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেশন/ অ্যাকাউন্টস/ মার্কটিং/ পাবলিক রিলেশন/ বীমা/ রেভেনিউ/ ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২-৯-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
কোয়ালিফায়েড সাবর্ডিনেট অ্যাকাউন্টস সার্ভিসেস/ ইনস্টিটিউট অফ কস্টস অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস/ এমবিএ (ফিনান্স) পাশ/ আইনের ডিগ্রিধারী হলে এবং সামাজিক বীমা বা শ্রম আইন সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞতা থাকলে ভাল।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ নেবে কমিশন। ইন্টারভিউয়ের জন্য প্রার্থিবাছাই করা হবে প্রথমে একটি কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট টেস্ট (সিবিআরটি)/ রিক্রুটমেন্ট টেস্ট (আরটি) -র মাধ্যমে। সিবিআরটি/ আরটি -র তারিখ পরে জানানো হবে। ২ ঘণ্টার পরীক্ষায় পার্ট-এ -র বিষয় ইংলিশ এবং পার্ট-বি -এর বিষয় জেনারেল এবিলিটি। পার্ট-বি প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। সিলেবাস পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। ইন্টারভিউয়ের দিন অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্র এবং অনলাইন দরখাস্তের প্রিন্ট আউট সঙ্গে নিয়ে যেতে হবে।
সিবিআরটি/ আরটি হবে কলকাতা, দিশপুর (গুয়াহাটি), রাঁচি, দিল্লি, মুম্বই-সহ দেশের ১৫টি পরীক্ষা কেন্দ্রে।
অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে জমা করবেন ২ সেপ্টেম্বরের মধ্যে। সাবমিট করা দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি নং ৫৫/২০২১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

