bank-of-maharashtra-1Bank/Rail 

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ১৫০ জেনারেলিস্ট অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জেনারেলিস্ট অফিসার পদে ১৫০ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে। নিয়োগ হবে স্কেল-২ পদে। শুরুতে ১ বছরের প্রবেশন।

মোট শূন্যপদ ১৫০টি। প্রতি সেমিস্টারে মোট অন্তত ৬০ (তফশিলি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। জেএআইআইবি এবং সিএআইআইবি পাশ করে থাকলে ভাল। অথবা সিএ/ আইসিডব্লিউএ/ সিএফএ/ এফআরএম ইত্যাদি প্রফেশনাল কোর্স পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে কোনও কমার্শিয়াল ব্যাঙ্কে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে ৩১-১২-২০২০ তারিখের হিসাবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা/ গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://www.bankofmaharashtra.in ওয়েবসাইটের মাধ্যমে, ৬ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), কালো কালি দিয়ে করা সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) এবং সাদা কাগজে ইংরেজিতে নিজের হাতে লেখা ঘোষণাপত্র (৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। ঘোষণাপত্রের বয়ান পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ১,১৮০ (তফশিলিদের ক্ষেত্রে ১১৮) টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে ফি পেমেন্ট হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: AX1/ ST/RP/Generalist Officer Scale-II/Project II/2020-21. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
For details Notification: Click Here

অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।
Apply Online: || Registration || Login ||

Related posts

Leave a Comment