পাওয়ার গ্রিড কর্পোরেশনে ১৩৭ ইঞ্জিনিয়ার ও সুপারভাইজর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইজরের পদে ১৩৭ জনকে নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে অস্থায়ী পদে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে।
ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): শূন্যপদ ৪৮টি। ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৭টি। ফিল্ড সুপারভাইজর (ইলেকট্রিক্যাল): শূন্যপদ ৫০টি। ফিল্ড সুপারভাইজর (সিভিল): শূন্যপদ ২২টি। ২৭-০৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে।
ফিল্ড ইঞ্জিনিয়ার – ইলেকট্রিক্যাল ও সিভিল পদের প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক/ বিএসসি (ইঞ্জিঃ)/ বি ই (পাওয়ার ইঞ্জিঃ) ডিগ্রিধারী বা সমতুল পাশ হতে হবে। অন্তত ৫৫ শতাংশ (তফশিলি/ প্রতিবন্ধী হলে অন্তত পাশ) নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। পাশ করার পর অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। মাইনে মাসে ৩০,০০০ টাকা ও অন্যান্য ভাতা ইত্যাদি। ফিল্ড সুপারভাইজর – ইলেকট্রিক্যাল ও সিভিল পদের প্রার্থীদের রেগুলারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৩ বছরের পুরো সময়ের ডিপ্লোমাধারী বা সমতুল পাশ হতে হবে। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। মাইনে মাসে ২৩,০০০ টাকা ও অন্যান্য ভাতা ইত্যাদি।
প্রার্থীবাছাই হবে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রয়োজনে প্রাথমিকভাবে বাছাই করার জন্য ১ ঘণ্টার স্ক্রিনিং টেস্ট হতে পারে।
আবেদনের ফি বাবদ ইঞ্জিনিয়ার প্রার্থীদের ৪০০ টাকা এবং সুপারভাইজর প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে।
আবেদন করবেন অনলাইন http://www.powergrid.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে, ২৭ অগস্টের মধ্যে। দরখাস্ত করার পদ্ধতি সহ সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং CC/02/2021. তারিখ ১১.০৮.২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

