FTIIGovernment Jobs 

১৩ প্রোফেসর নিচ্ছে পুনার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোফেসর (সিনেমাটোগ্রাফি), অ্যাসিস্ট্যান্ট প্রােফেসর (সিনেমাটোগ্রাফি), অ্যাসোসিয়েট প্রোফেসর (সিনেমাটোগ্রাফি), অ্যাসিস্যান্ট প্রোফেসর (এডিটিং)-সহ মোট ৮টি পদে ১৩ জনকে নিচ্ছে পুনার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)। বাছাই প্রার্থীদের ২ বছরের জন্য প্যানেলভুক্ত করা হবে। তবে নিয়োগ হবে চুক্তিতে, প্রথমে ১ বছরের জন্য।

ওপেন ক্যাটেগরির প্রার্থীরাও সংরক্ষিত শূন্যপদে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শূন্যপদে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদেরই অগ্রাধিকার। যদি সংরক্ষিত শূন্যপদে আবেদন জমা না পড়ে বা আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থী না পাওয়া যায় তখন ওপেন ক্যাটেগরির প্রার্থীদের ওই পদে বিবেচনা করা হতে পারে।

প্রোফেসর (সিনেমাটোগ্রাফি): শূন্যপদ ১টি (ওপেন)। অ্যাসোসিয়েট প্রোফেসর (সিনেমাটোগ্রাফি): শূন্যপদ ১টি (তঃউঃজাঃ)। অ্যাসোসিয়েট প্রোফেসর (ইলেক্ট্রনিক সিনেমাটোগ্রাফি): শূন্যপদ ১টি (ওপেন)। অ্যাসোসিয়েট প্রোফেসর (ডিরেকশন): শূন্যপদ ২টি (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (ডিরেকশন): শূন্যপদ ২টি (ওপেন)। অ্যাসোসিয়েট প্রোফেসর (আর্ট ডিরেকশন): শূন্যপদ ২টি (ওপেন)। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (স্ক্রিনপ্লে রাইটিং): শূন্যপদ ২টি (ওপেন)। অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (এডিটিং): শূন্যপদ ২টি (ওপেন ১, ওবিসি ১)।

প্রোফেসর পদে: ক) ডিগ্রিধারী প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি/ ডিপ্লােমা/ সমতুল পাশ হলে এবং কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৬ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা খ) মাস্টার ডিগ্রিধারী প্রার্থীরা কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৮ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা গ) ডিগ্রিধারী বা সমতুল পাশ প্রার্থীরা কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ১০ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ভারতীয় এবং বিদেশী ফিল্ম ও টিভি মিডিয়াম সম্পর্কে ভাল জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

অ্যাসোসিয়েট প্রোফেসর পদে: ক) ডিগ্রিধারী প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি/ ডিপ্লােমা/ সমতুল পাশ হলে এবং কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৪ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা খ) মাস্টার ডিগ্রিধারী প্রার্থীরা কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৬ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা গ) ডিগ্রিধারী বা সমতুল পাশ প্রার্থীরা কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৮ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। শিক্ষকতার অভিজ্ঞতা এবং ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমা সম্পর্কে ভাল জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

অ্যাসোসিয়েট প্রোফেসর আর্ট ডিরেকশন পদে: ক) ডিগ্রিধারী প্রার্থীরা ফাইন আর্টসের স্বীকৃত ডিগ্রি/ ডিপ্লােমা/ সমতুল পাশ হলে এবং আর্ট ডিরেক্টর হিসেবে কোনও নামী ফিল্ম/ টিভি স্টুডিও বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনে পড়ানো-সহ অন্তত ৪ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা খ) মাস্টার ডিগ্রিধারী প্রার্থীরা কোনও নামী ফিল্ম/ টিভি স্টুডিও বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনে পড়ানো-সহ অন্তত ৬ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা গ) ডিগ্রিধারী প্রার্থীরা কোনও নামী ফিল্ম/ টিভি স্টুডিও বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনে পড়ানো-সহ অন্তত ৮ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ভারতীয় এবং বিদেশী ফিল্ম ও টিভি মিডিয়াম সম্পর্কে ভাল জ্ঞান এবং হার্ডওয়্যার ও ইনস্টলেশনের পর্যাপ্ত জ্ঞান-সহ Auto desk and Adobe suits software বিশেষ করে 3 DS MAX, After Effects, Premier Pro, AUTOCAD ইত্যাদির জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদে: ক) ডিগ্রিধারী প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি/ ডিপ্লােমা/ সমতুল পাশ হলে এবং কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ২ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা খ) মাস্টার ডিগ্রিধারী প্রার্থীরা কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৪ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা গ) ডিগ্রিধারী বা সমতুল পাশ প্রার্থীরা কোনও নামী প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটে পড়ানো-সহ অন্তত ৫ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ভারতীয় এবং বিদেশী ফিল্ম ও টিভি মিডিয়াম সম্পর্কে ভাল জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

ওপরের সব পদের ক্ষেত্রেই অক্টােবর ২০২০-র হিসেবে বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। প্রোফেসর পদের মাইনে (থাকার জায়গা ছাড়া) ১,১৯,৫৩২ টাকা এবং (থাকার জায়গা সহ) ১,০০,৬২০ টাকা। অ্যাসোসিয়েট প্রোফেসর পদের মাইনে (থাকার জায়গা ছাড়া) ১,০৩,৮৮১ টাকা এবং (থাকার জায়গা সহ) ৮৭,৬৩৩ টাকা। অ্যাসিস্যান্ট প্রোফেসর পদের মাইনে (থাকার জায়গা ছাড়া) ৮৭,৫২৫ টাকা এবং (থাকার জায়গা সহ) ৭৪,০৬১ টাকা।

এক মাস (৩০ দিন) সম্পূর্ণ হলে আড়াই দিনের ছুটি। তবে ছুটি পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে না। এই ছুটি জমিয়ে রেখে চুক্তির মেয়াদের মধ্যে অন্য সময়ে নেওয়া যেতে পারে। মেয়াদ শেষের পরে নয়। ছুটি এমক্যাশমেন্ট হবে না। এছাড়া শনি, রবি ও গেজেটেড হলিডে -তে ছুটি।

প্রার্থিবাছাই হবে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন ইন্টারভিউ হবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর। যোগ্য প্রার্থীদের তালিকা পাবেন এফটিআইআই -এর ওয়েবসাইটে। দরখাস্ত করবেন অনলাইনে ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment