সেবিতে ১২০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১২০ জনকে নিচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে জেনারেল, লিগ্যাল, রিসার্চ সহ বিভিন্ন ডিসিপ্লিনে।
জেনারেল: মোট শূন্যপদ ৮০টি। যে কোনও শাখার মাস্টার ডিগ্রিধারীরা আইন/ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা সিএ/ সিএফএ/ সিএস/ সিডব্লিউএ হলে আবেদন করতে পারেন।
লিগ্যাল: মোট শূন্যপদ ১৬টি। আইনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
ইনফর্মেশন টেকনোলজি: মোট শূন্যপদ ১৪টি। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা অথবা যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা কম্পিউটার/ ইনফর্মেশন টেকনোলজির ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।
রিসার্চ: মোট শূন্যপদ ৭টি। স্ট্যাটিস্টিক্স/ কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স)/ ইকনোমেট্রিক্স-এর মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ: মোট শূন্যপদ ৩টি। হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি একটি বিষয় নিয়ে পরে থাকলে অথবা সংস্কৃত/ ইংলিশ/ ইকনমিক্স/ কমার্সের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি একটি বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ৩১-১২-২০২১ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-১-১৯৯২ বা তার পরে। মূল মাইনে ২৮,১৫০ – ৫৫,৬০০ টাকা।
প্রার্থীবাছাই হবে দুটি ফেজে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রথম ফেজের পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি, দ্বিতীয় ফেজের ইনফর্মেশন টেকনোলজির পেপার-২ ছাড়া বাকি পদের পরীক্ষা হবে ২০ মার্চ এবং ইনফর্মেশন টেকনোলজির পেপার-২ বিষয়ের পরীক্ষা হবে ৩ এপ্রিল। প্রথম ফেজের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের- কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী। ত্রিপুরার-আগরতলা, অসমের- গুয়াহাটি, ডিব্রুগড়। এছাড়া দেশের অন্যান্য রাজ্যে পরীক্ষা কেন্দ্র আছে।
তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এরজন্য প্রার্থীদের নির্ধারিত কলম পূরণ করতে হবে। এই ট্রেনিং হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ।
আবেদন করবেন অনলাইনে https://www.sebi.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ জানুয়ারির মধ্যে। আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

