গুয়াহাটি হাইকোর্টে ১২ অ্যাডভোকেট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জিআর-১ অসম জুডিশিয়াল সার্ভিস এক্সাম ২০২১ -এর মাধ্যমে ১২ (অসংরক্ষিত শূন্যপদে) অ্যাডভোকেট নিচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা পরীক্ষার আবেদন করতে পারেন।
আইনের ডিগ্রিধারী, সিভিল এবং ক্রিমিনাল জুরিসডিকশনে, (২৪-৫-২০২১ তারিখের হিসেবে) অন্তত ৭ বছর প্র্যাক্টিসরত অ্যাডভোকেটরা আবেদন করতে পারবেন। ওপরে উল্লিখিত তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তফশিলি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৮ বছর। মাইনে ৫১,৫৫০ – ৬৩,০৭০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
প্রার্থিবাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা (স্ক্রিনিং টেস্ট), মেইন (লিখিত) পরীক্ষা এবং মৌখিক/ ইন্টারভিউয়ের মাধ্যমে। অন্ত, ৬০ শতাংশ নম্বর পেয়ে প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের থেকে শূন্য পদের ১০ গুণ প্রার্থীকে মেইন (লিখিত) পরীক্ষায় ডাকা হবে। পরীক্ষায় ৪টি পেপার। মেইন (লিখিত) পরীক্ষায় সফল হতে প্রথম ৩টি পেপারের প্রতিটিতে অন্তত ৪৫ শতাংশ এবং (কোয়ালিফাইং নেচারের) অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ পেপারে অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। এভাবে সফল প্রার্থীরা মৌখিকের জন্য বিবেচিত হবেন। শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে ৫০ নম্বরের ইন্টারভিউ/ মৌখিকে ডাকা হবে। পরীক্ষার সময় এবং অন্যান্য প্রয়োজনে ডাক পেলে যাতায়াতের খরচ প্রার্থীকেই বহন করতে হবে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি হলে ২৫০) টাকা। (এলডি) প্রতিবন্ধীদের ফি দিতে হবে না। ফি দেবেন চালানের মাধ্যমে, ২৭ মে, ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে। অনলাইন দরখাস্ত সাবমিট করা পর ফি পেমেন্ট চালানের প্রিন্ট নিয়ে ২টি কাজের দিনের পর (অবশ্যই ২৭ মে, ২০২১-এর মধ্যে) ফি পেমেন্ট করবেন।
দরখাস্ত করবেন অনলাইনে www.ghconline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ মে বিকেল ৫টার মধ্যে। বিজ্ঞপ্তি নং HC.XXXVII-L2|2O2L| L68 /R. Cell. তারিখ 03.05.2021. পরীক্ষার সিলেবাস, দরখাস্তের পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

