ইএসআইসিতে ১,১২০ মেডিক্যাল অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইনশিওরেন্স মেডিক্যাল অফিসার (অ্যালোপ্যাথি) পদে ১,১২০ জনকে নিচ্ছে এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশনে (ইএসআইসি)। নিয়োগ হবে সংস্থার বিভিন্ন হাসপাতাল ও ডিসপেন্সারিতে।
মোট শূন্যপদের মধ্যে থেকে অসং ৪৫৯, তফশিলি জাতি ১৫৮, তফশিলি উপজাতি ৮৮, ওবিসি ৩০৩, আর্থিকভাবে দুর্বল ১১২ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৯০টি।
মেডিক্যাল কাউন্সিল এক্ট ১৯৫৬ অনুযায়ী প্রথম সিডিউল বা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট -২ অনুযায়ী এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে আবশ্যিক রোটেটিং ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে হবে। যাঁরা ইন্টার্নশিপ সম্পূর্ণ করেননি তাঁরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। তাঁদের ক্ষেত্রে নির্বাচিত হলে নিয়োগের পূর্বে ইন্টার্নশিপ সম্পূর্ণ করে নিতে হবে।
বয়স হতে হবে ৩১-১-২০২২ তারিখের হিসেবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। এরপর হবে ৫০ নম্বরের ইন্টারভিউ।
আবেদন করবেন অনলাইনে www.esic.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ২৫০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। এই নিয়োগের কনসোল নং: 6273/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

