১০৮১১ অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট নিচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অডিটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে মোট ১০৮১১ গ্র্যাজুয়েট নিচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। নিয়োগ হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিসেস, গ্রুপ-সি, নন-গেজেটেড, মিনিস্টেরিয়াল পদে। কাজ করতে হবে দিল্লিতে।
অডিটর: সম্ভাব্য শূন্যপদ ৬৪০৯টি। এরমধ্যে – পশ্চিমবঙ্গে ৪৩০টি, ত্রিপুরায় ৩৪টি। বাকি শূন্যপদগুলি রয়েছে অন্যান্য রাজ্যে এবং কমার্শিয়াল অডিট অফিসে, রেলওয়ে অডিট অফিসে, ডিফেন্স অডিট অফিসে, পি অ্যান্ড টি অডিট অফিসে আর রিজিওনাল ট্রেনিং ইনস্টিটিউটে/ রিজওনাল ট্রেনিং সেন্টারে/ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনফর্মেশন সিস্টেম অ্যান্ড অডিটে/ ইন্টারন্যাশনাল সেন্টার ফর এনভায়রণমেন্ট অডিট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টে/ ন্যাশনাল আকাডেমি অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে।
স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে রাজ্য বা দপ্তরের জন্য নির্দিষ্ট ভাষায় দক্ষতা থাকা চাই। ১৯-২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
অ্যাকাউন্ট্যান্ট: সম্ভাব্য শূন্যপদ ৪৪০২টি। এরমধ্যে – পশ্চিমবঙ্গে ২২৮টি, ত্রিপুরায় ৫৪টি। বাকি শূন্যপদগুলি রয়েছে অন্যান্য রাজ্যে। প্রথমে ২ বছরের প্রবেশন।
স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে রাজ্য বা দপ্তরের জন্য নির্দিষ্ট ভাষায় দক্ষতা থাকা চাই। প্রোমোটীদের ক্ষেত্রেও বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি প্রযোজ্য। ১৯-২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। সঙ্গে দিতে হবে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। পাঠাবেন এই ঠিকানায়: Shri V S Venkatanathan, Asstt. C &AG (N), O/o the C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi- 110124. পৌঁছনো চাই ১৯ ফেব্রুয়ারির মধ্যে। আরো বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: www.cag.gov.in/en বিজ্ঞপ্তি নং AB-14017/61/2008-Estt.(RR).
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

