traineeGovernment Jobs Training 

খড়্গপুর আইআইটিতে ১০ ট্রেনি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনিং দিয়ে প্রফেশনাল ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি হিসেবে ১০ জনকে নিচ্ছে খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। নিয়োগ হবে ফিনান্স ও অ্যাকাউন্ট বিভাগে।

কমার্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা সঙ্গে প্রথম ৩টি সুযোগে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া থেকে ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ২৫-৬-২০২১ তারিখের হিসেবে ২৫ বছরের মধ্যে। শুরুতে ১২ মাসের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ১২,০০০ টাকা।

আবেদন করবেন অনলাইনে http://www.iitkgp.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ জুনের মধ্যে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র সাবমিট করে তার প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন “Application for PROFESSIONAL/ INDUSTRIAL TRAINEE IN FINANCE AND ACCOUNTS”. এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৩০ জুনের মধ্যে। এই ঠিকানায়: Deputy Registrar, E-III, Indian Institute of Technology, Kharagpur- 721302, West Bengal. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: R/05/ 2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। সাইন-আপ ।। লগ ইন ।।

Related posts

Leave a Comment