SBIBank/Rail 

স্টেট ব্যাঙ্কে ২২৭৩ অফিসার

সার্কেল বেসড অফিসার পদে ২২৭৩ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। রেগুলার এবং ব্যাকলগ ভ্যাকান্সিতে নিয়োগ হবে কলকাতা, নর্থ-ইস্টার্ন সাকেল সহ সারা দেশের মোট ১৬টি সার্কেলে। নিজের যোগ্যতা অনুযায়ী যে কোনও একটি সার্কেলের শূন্যপদে আবেদন করতে পারবেন। ব্যাঙ্কে যোগদানের প্রথম ৬ মাস প্রবেশন।

কলকাতা সার্কেল (এর মধ্যে রয়েছে- পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ): মোট শূন্যপদ ২৩১টি (রেগুলার- ২০০টি (অসং ৮১, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৪, আর্থিকভাবে কমজোর প্রার্থী ২০ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ৮)। ব্যাকলগ- ৩১টি (তঃজাঃ ১, তঃউঃজাঃ ৯, ওবিসি ২১ এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১১)। ভাষা জানতে হবে – বাংলা, নেপালি, হিন্দি।

যে কোনও ডিসিপ্লিনের স্বীকৃত গ্র্যাজুয়েট অথবা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সহ কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল কোনও শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। যাঁদের মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি রয়েছে তাঁরাও আবেদনের যোগ্য। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর, ৩১.১২.২০২৫ তারিখের হিসেবে, অন্তত ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। ৩১.১২.২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট, স্ক্রিনিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট এবং ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট হবে। অবজেক্টিভ টেস্ট শেষ হওয়ার পরপরই ডেসক্রিপটিভ টেস্ট হবে, উত্তর দিতে হবে কম্পিউটারে টাইপ করে। পশ্চিমবঙ্গে অনলাইন পরীক্ষা হবে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে। ত্রিপুরায় পরীক্ষা হবে আগরতলায়।

আবেদনের ফি বাবদ অনলাইনে সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের ৭৫০ টাকা দিতে হবে। তফশিলি/প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না। রেজিস্ট্রেশনের পর ফি দেবেন অনলাইনে, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

আবেদন রেজিস্ট্রেশন করবেন https://bank.sbi/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে, ১৮.০২.২০২৬ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইটি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/CBO/2025-26/18. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment