Central Bank of IndiaBank/Rail 

ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্কে অফিসার নিয়োগ

ভারতীয় সেন্ট্রাল ব্যাঙ্কে ২৭৫ স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে। বিভিন্ন শাখার বি.ই./ বি.টেক./এমসিএ ইত্যাদি ডিগ্রিধারীদের নেওয়া হবে । নিয়োগ বিভিন্ন স্ট্রিমে। ভারতীয়রা আবেদন করতে পারবেন। শূন্যপদ কমতে বা বাড়তেও পারে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাও চাইলে অসংরক্ষিত/জেনারেল ক্যাটেগরির জন্য নির্ধারিত শূন্যপদে আবেদন করতে পারেন। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান কর্মচারীরাও (অন্তত ৩ বছর চাকরি থাকলে) আবেদন করতে পারেন। নিয়োগ হবে প্রধানত মুম্বই বা নবি মুম্বইয়ে অথবা প্রয়োজনে সাবসিডিয়ারি সহ যে কোনও স্থানে অবস্থিত ব্যাঙ্কের যে কোনও শাখায়। সফটওয়্যার ডেভেলপার (ডেভেলপার জাভা): মোট শূন্যপদ ১৩টি,মোবাইল ডেভেলপার (অ্যাড্রয়েড/আইওএস): মোট শূন্যপদ ৩টি,ডিজিটাল চ্যানেল ম্যানেজার/ডিজিটাল অ্যাপ্লিকেশন স্পেশ্যালিস্ট: মোট শূন্যপদ ২৩টি,লিনাক্স/ সোলারিস/ SAN/ স্টোরেজ/ SRE/ ওপেন সিফট:

মোট শূন্যপদ ১৪টি,উইন্ডোজ/এডি: মোট শূন্যপদ ৫টি, ইনফর্মেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যান্ড আইটি গভার্ণস, রিস্ক: মোট শূন্যপদ ৩৮টি,নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন/ নেটওয়ার্ক সিকিউরিটি: মোট শূন্যপদ ৫টি,প্রোডাকশন সাপোর্ট/ ROC/ ডিজিটাল সাপোর্ট: মোট শূন্যপদ ২৬টি,এন্টারপ্রাইজ/ইন্টিগ্রেশন/পাবলিক ক্লাউড আর্কিটেক্ট: মোট শূন্যপদ ৬টি,ওয়েব সার্ভার/ওয়েব লজিক অ্যাডমিনিস্ট্রেটর: মোট শূন্যপদ ৩টি,ডেটা আর্কিটেক্ট: মোট শূন্যপদ ১৫টি,ডেটা ইঞ্জিনিয়ার/ ডেটা কোয়ালিটি/ ETL/ PLSQL/ BI: মোট শূন্যপদ ১৫টি,ডেটা সায়েন্টিস্ট: মোট শূন্যপদ ৬টি,আইটি অফিসার: মোট শূন্যপদ ৮২টি, রিস্ক ম্যানেজার: মোট শূন্যপদ ৪টি (অসং) ও ট্যাক্সেশন/ সিএ: মোট শূন্যপদ ২টি (অসং)।

প্রতিটি পদের প্রার্থীদের পদ অনুযায়ী কম্পিউটার সায়েন্স/ আইটি/ইসিই/ই অ্যান্ড টিসি/ইলেক্ট্রনিক্স/ইত্যাদির বি.ই./ বি.টেক.ডিগ্রিধারী অথবা এমসিএ ডিগ্রিধারী হতে হবে। ভূমিকা, দায়িত্ব, স্কিল সহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে সবিস্তার তথ্য পাবেন ওয়েবসাইটে।

৩১-০১-২০২৬ তারিখর হিসেবে স্কেল অনুযায়ী বয়স হতে হবে:- স্কেল-4 ৪৫ বছরের মধ্যে, স্কেল-3 ৩৫ বছরের মধ্যে, স্কেল-2 ৩৫ বছরের মধ্যে এবং স্কেল-1 ৩০ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫, ওবিসিরা ৩, দিব্যাঙ্গজন ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে:- চিফ ম্যানেজার (স্কেল-4): ১,০২,৩০০ – ১,২০,৯৪০ টাকা। সিনিয়র ম্যানেজার (স্কেল-3): ৮৫,৯২০ – ১,০৫,২৮০ টাকা। ম্যানেজার (স্কেল-2): ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্কেল-1): ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা।

যোগদানের দিন থেকে প্রথমে ২ বছরের প্রবেশন। স্কেল-2 এবং তার উপরের স্কেলে নিযুক্ত অফিসারদের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রবেশনের সময়কাল কমাতে পারেন অথবা প্রবেশন বাতিল করতে পারেন। এ সম্পর্কে কর্তৃপক্ষ অফিসারদের লিখিত জানাবেন। প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের ফলাফলের ভিত্তিতে। লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার হবে এপ্রিল মাসে। ন্যূনতম যোগ্যতা থাকলেই লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের ডাক পাবেন, এমনটা নয়। ১০০ নম্বরের, ৭৫ নম্বরের এবং ৯০মিনিটের লিখিত পরীক্ষা হবে অনলাইনে। এতে থাকবে স্ট্রিম/ ক্যাটেগরি স্পেসিফিক ৫০টি প্রশ্ন, নম্বর ৭৫, সময় ৬০ মিনিট। রিজনিং ১৫টি প্রশ্ন, নম্বর ১৫ এবং ব্যাঙ্কিং আর, প্রেজেন্ট ইকনমিক সিনেরিও অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস ১০টি প্রশ্ন, নম্বর ১০, দুটি মিলিয়ে মোট সময় ৩০ মিনিট। নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষায় সফল হতে সাধারণ/ইডব্লিউএস প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ, তফশিলি/ওবিসি/প্রতিবন্ধী প্রার্থীদের অন্তত ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ওয়েটেজ ৭০:৩০। অনলাইন পরীক্ষার সঠিক তারিখ/কেন্দ্র/স্থান জানানো হবে কললেটার/ই-মেলের মাধ্যমে। পরীক্ষা বাতিল হতে পারে বা পদ্ধতির পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে- দুর্গাপুর, কলকাতা/গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি কেন্দ্রে। উত্তর পূর্বাঞ্চলে (ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম) পরীক্ষা হবে- শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, নাহারলাগুন, ইম্ফল, শিলং, আইজল, কোহিমা, গ্যাংটক, আগরতলা কেন্দ্রে। ওড়িশায় পরীক্ষা হবে- ভূবনেশ্বর, সম্বলপুর, বেরহামপুর-গঞ্জাম কেন্দ্রে। বিহারে পরীক্ষা হবে- ভাগলপুর, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনা কেন্দ্রে। এছাড়া- অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি এবং এনসিআর, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিল নাড়ু,তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

আবেদনের ফি/ইন্টিমেশন চার্জ দিতে হবে ২৩ মার্চের মধ্যে। তফশিলি/প্রতিবন্ধী/মহিলারা কেবল ইন্টিমেশন চার্জ বাবদ দেবেন ১৭৫ টাকা। বাকিরা আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ বাবদ দেবেন ৮৫০ টাকা। উভয়ক্ষেত্রেই ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত।

আবেদন করবেন অনলাইনে https://ibpsreg.ibps.in/cbisofeb26/লিঙ্কের “CLICK HERE TO APPLY ONLINE”–এ ক্লিক করে, ২৩ মার্চের মধ্যে। আরও বিশদ তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment