Northern CoalfieldsGovernment Jobs 

নর্দার্ন কোলফিল্ডে ফোরম্যান নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ট্রেনি) গ্রেড-সি পদে ২৭০ জনকে নিচ্ছে, কোল ইন্ডিয়া লিমিটেডের সহায়ক সংস্থা, নর্দার্ন কোলফিল্ড লিমিটেডে (এনসিএল)। ১ থেকে ২ বছরের ট্রেনিংয়ের পর নিয়োগ হবে রেগুলারে, ই অ্যান্ড টি/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে।

অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ট্রেনি) গ্রেড-সি: মোট শূন্যপদ ২৭০টি। মাধ্যমিক/ সমতল পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে (অন্তত ৩ বছরের) স্বীকৃত ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। ৫ মার্চ, ২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। ডিপার্টমেন্টাল প্রার্থীদের ক্ষেত্রে কোনও বয়সের উর্ধ্বসীমা নেই। ট্রেনিংয়ের সময় মাস মাইনে ৪৭,৩৩০.২৫ টাকা।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) -র মাধ্যমে। তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের কোনও ফি দেতে হবে না। অসং/ আর্থিকভাবে কমজোর প্রার্থী/ ওবিসি (এনসিএল) প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ১৮০ টাকা জিএসটি সহ মোট ১,১৮০ টাকা।

সরাসরি নিয়োগের জন্য আবেদন করবেন অনলাইনে www.nclcil.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ > ‘রিক্রুটমেন্ট’ > ‘এমপ্লমেন্ট নোটিফিকেশন’ -এ গিয়ে, ৫ মার্চের মধ্যে। আবেদনের আগে বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেবেন। আবেদন করার সময় বিগত ৩ মাসের মধ্যে তোলা ছবি, কালো কালিতে করা সই, সংশ্লিষ্ট ডিপ্লোমা এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ইত্যাদির স্ক্যান। আবেদনের কোনও হার্ড কপি কোথাও পাঠানোর প্রয়োজন নেই। রেফারেন্স নং NCL/HQ/HR/Recruitment/DR/2025-26/59. তারিখ ০৯.০২.২০২৬। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment