জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনে ৫১৫ এক্সিকিউটিভ ট্রেনি
ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে ৫১৫ জনকে নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-২০২৫ (গেট-২০২৫) -এর বৈধ স্কোরকার্ডধারীদের থেকে নিয়োগ হবে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স/ ইনফর্মশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে।
শূন্যপদ:- ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে ১৬৫টি, মেকানিক্যাল ডিসিপ্লিনে ২১০টি ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে ১২৫টি, কম্পিউটার সায়েন্স/ আইটি ডিসিপ্লিনে ১৫টি।
প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের জন্য নির্ধারিত বিষয়গুলির মধ্যে যে কোনও একটির (অন্তত ৬৫ শতাংশ কিংবা তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থী হলে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করা) পুরো সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট গেট পেপারে বৈধ স্কোর কার্ডধারী হতে হবে।
বাছাই প্রার্থীদের প্রথম ১ বছরের ট্রেনিং শেষে পোস্টিং হবে দেশের যে কোনও অংশে/ এনটিপিসির-র প্রজেক্টগুলিতে/ সহায়ক সংস্থা সহ স্টেশনগুলিতে/ যৌথ উদ্যোগগুলিতে। পাওয়ার প্লান্টে (নাইট সিফট সহ) অন্যান্য সিফটে কাজ করতে হবে। এই পদে আবেদন করলে তা প্রার্থীর তরফ থেকে রাতের সিফট সহ বিভিন্ন সিফটে কাজ করার সম্মতি হিসেবে ধরে নেওয়া হবে।
NTPC EET-2025 -এর জন্য আবেদন করবেন অনলাইনে carees.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে কিংবা www.ntpc.co.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশনে গিয়ে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন করার সময় নাম এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে দশম শ্রেণি পাশের সার্টিফিকেট বা মার্কশিট, PAN কার্ড, GATE-2025 -এর মূল স্কোর কার্ডের স্ক্যান, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির (ফাইনাল/প্রভিশনাল) সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত বর্ষের মার্কশিট/ ট্রান্সক্রিপ্ট, সরকারি বয়ানে বৈধ কাস্ট/ক্যাটেগরি সার্টিফিকেট এবং গত ৬ মাসের মধ্যে (সাদা গ্যাকগ্রাউন্ডে) তোলা পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে এবং GATE-2025 রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 14/24. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

