৬০ বছর পূর্তিতে ইউরি গ্যাগারিন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ যাত্রার ৬০ বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই এই সভার আয়োজন করা হয়। সূত্রের খবর, এই বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি পালন করে। এক্ষেত্রে জানা গিয়েছে, সেমিনারে অংশ নিয়েছেন রাশিয়ার দু’টি নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এছাড়াও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন দাস, জিতেন্দ্র কে পান্ডে, মৌমিতা মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন অধ্যাপকও সভায় অংশ নিয়েছিলেন। সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, গ্যাগারিন প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তিনি বহু মানুষের অনুপ্রেরণাও। নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। ছাত্র ও শিক্ষকদের জন্য ভবিষ্যতে এই ধরণের আরও সেমিনার হবে বলে জানানো হয়।

