পুণের ইয়েরওয়াড়া জেলের সংরক্ষিত কক্ষ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জেল পর্যটন। সূত্রের খবর, স্বাধীনতা আন্দোলনের সময়ে এই কারগারে বন্দি জীবন কাটিয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল ও সরোজিনী নাইড়ুর মতো বিশিষ্ট মানুষেরা। সূত্রের আরও খবর, পুণের ইয়েরওয়াড়া জেলের সেই কক্ষগুলি সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে। সরকারি উদ্যোগে এবার তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বিষয়টি জানিয়েছেন।

